রবিবার, ২ আগস্ট ২০২৬

জমিয়াতুল ফালাহ মসজিদে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশনের আয়োজনে জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদ প্রাঙ্গণে ঈদুল আযহার নামাজে অংশ নিয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

আজ রোববার (১০ জুলাই) সকাল পৌনে আটটায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।

নামাজে ইমামতি করেন সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী। শত শত মুসল্লিরা সেখানে নামাজ আদায় করেন।

যদিও আষাঢ়ের শেষ সময়ে এবারের কোরবানি ঈদের দিন ভারি বর্ষণের শঙ্কা নেই বলে আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। তবে দিনের যেকোনো সময় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির আভাস রয়েছে। নামাজ আদায়ের জন্য বিভিন্ন এলাকা থেকে নানা পেশা ও বয়সের মুসল্লিরা জাতীয় মসজিদে ভিড় করেন।

মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, ও আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জাতীয় মসজিদে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেন। ঈদের নামাজ আদায় শেষে সকলে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করেন। মোনাজাতে করোনাভাইরাসের মহামারীসহ সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে সংকট মুক্তির জন্য দোয়া করা হয়।

সারা বিশ্বের মুসলিমদের শান্তি কামনার পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্য, মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করে এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রা কামনা করে মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

প্রায় দুই বছর পর কোরবানির ঈদের সেই পুরোনো আমেজ যেন ফিরেছে নগরে। যদিও কোভিড সংক্রমণ নতুন করে বাড়তে থাকায় মানতে হয়েছে কিছু বিধিনিষেধও। তবে উৎসাহ উদ্দীপনা নিয়ে ঈদ জামাতে অংশ নিয়েছেন সকলে। এমনকি ঈদ জামাতে মাস্ক পরার বাধ্যবাধকতা ছিল। স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে জামাতে দাঁড়াতে বলা হয়েছিল মুসল্লিদের।

চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে এই মসজিদে দুটি জামাত হয়েছে। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল পৌনে নয়টায়।

এছাড়া, সকাল সাড়ে সাতটায় নগরের লালদীঘি সিটি করপোরেশন শাহি জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। একইভাবে সকাল সাড়ে সাতটায় হজরত শেখ ফরিদ (রা.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবর স্থান জামে মসজিদ, সাগরিকা গরু বাজার জামে মসজিদ ও সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম–সংলগ্ন মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

অন্যদিকে, ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে ঈদ জামাত স্ব-স্ব মসজিদ ও ঈদগাহে অনুষ্ঠিত হয়।

প্রধান ঈদ জামাত ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি দেখা গেছে ঈদগাহ এলাকায়।

ঈদ জামাত শেষে সবাই ব্যস্ত হয়ে পড়েন পশু কোরবানি করতে। চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে পশু জবাই করার জন্য ৩০৪টি জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সেসকল জায়গা থেকে বিকেল চারটার মধ্যে কোরবানি পশুর বর্জ্য অপসারণ করা হবে জানিয়েছে চসিক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে ইসলামাবাদ রেলস্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। তিনি ১ আগস্ট শনিবার দুপুরে...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

শাহ আমানত সেতু থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে ২৫২ বোতল বিদেশী বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের মদসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত ৮টার দিকে...