রবিবার, ২ আগস্ট ২০২৬

পদ্মা সেতুতে টোল আদায়ের নতুন রেকর্ড, একদিনে ছাড়ালো ৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতুতে একদিনে রেকর্ড পারমাণ টোল আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ১২টা থেকে শুক্রবার (৮ জুলাই) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে। এ সময় ৩১ হাজার ৭২৩টি গাড়ি পারাপার হয়েছে।

শনিবার (৯ জুলাই) সকালে টোল আদায়ের এ তথ্য নিশ্চিত করেছেন পদ্মা সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে মোট গাড়ি পারাপার হয়েছে ৩১ হাজার ৭২৩টি; যার মধ্যে মাওয়া প্রান্ত থেকে পার হয়েছে ১৯ হাজার ৬৬৭টি গাড়ি। সে প্রান্তে টোল আদায় হয় ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ৩৫০ টাকা। একই সময় জাজিরা প্রান্ত থেকে গাড়ি পার হয়েছে ১২ হাজার ৫৬টি। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা।

পদ্মা সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা এখন পর্যন্ত এক দিনে সেতুটিতে সর্বোচ্চ টোল আদায়। তবে এটি এক দিনে যমুনার ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর এক দিনে সর্বোচ্চ টোলের রেকর্ডের চেয়েও বেশি।

তিনি আরও জানান, বঙ্গবন্ধু সেতুতে বৃহস্পতিবার (৭ জুলাই) ভোর ৬টা থেকে শুক্রবার (৮ জুলাই) ভোর ৬টা পর্যন্ত টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা। সেই রেকর্ডকে এবার ভেঙে দিল পদ্মা সেতু।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...