সোমবার, ৩ আগস্ট ২০২৬

২৪ ঘণ্টায় টোল আদায়ে পদ্মাকে পেছনে ফেললো বঙ্গবন্ধু সেতু

নিজস্ব প্রতিবেদক

ঈদে উত্তরের ঘরমুখো মানুষের যাত্রায় টোল আদায়ের এক নতুন রেকর্ড গড়েছে যমুনা নদীর ওপর স্থাপিত বঙ্গবন্ধু সেতু। গত ২৪ ঘণ্টায় এই সেতুর দুই প্রান্তে তিন কোটি ৩৪ লাখ টাকার টোল আদায় হয়েছে।

১৯৯৮ সালে চালু হওয়ার পর যা এ যাবতকালে সর্বোচ্চ টোল আদায়। এদিকে বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায়ের নতুন রেকর্ড ছাড়িয়ে গিয়েছে একই সময়ে পদ্মা সেতুতে আদায় হওয়া টোলের পরিমাণকেও।

পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় ৩ কোটি সাড়ে ১৬ লাখ টাকারও বেশি টোল আদায় হয়েছে, ২৫ জুন সেতুটি উদ্বোধন হওয়ার পর এখন পর্যন্ত যা পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায়ের চেয়ে মাত্র দুই হাজার টাকা কম। গত ২রা জুলাই পদ্মা সেতুতে ৩ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা টোল আদায় করা হয়। এটিই এ পর্যন্ত পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায়। ওই দিন পদ্মা সেতু দিয়ে ২৬ হাজার ৩৯৮টি গাড়ি পারাপার হয়।

বঙ্গবন্ধু সেতু সূ‌ত্রে জানা গে‌ছে, সেতু‌তে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দুই পা‌ড়ে টোলপ্লাজাতে টোল আদায় হ‌য়ে‌ছে তিন কো‌টি ৪০ লাখ সাত হাজার ৭০০ টাকা।

একই সময়ে এ সেতুতে ৪৩ হাজার ৫৯৫‌টি প‌রিবহন পারাপার হ‌য়েছে। সেতুর পূর্ব টোলপ্লাজা দি‌য়ে উত্তরবঙ্গের দিকে ২৫ হাজার ১১৩‌টি প‌রিবহন পার হ‌য়ে‌ছে। উত্তরবঙ্গ থে‌কে সেতুর পশ্চিমপাড় টোলপ্লাজা পার হয়েছে ১৮ হাজার ৪৮২‌টি প‌রিবহন। এছাড়া সেতু পারাপার হয়েছে ছয় হাজার ৩৪১টি মোটরসাইকেল।

এদিকে বৃহস্পতিবার পদ্মা সেতু দিয়ে গাড়ি চলাচল করেছে ২২ হাজার ৭০৩টি। এর বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা।

এর আগে, গত ২৯ এপ্রিল ঈদুল ফিত‌রের সময় সর্বশেষ বঙ্গবন্ধু সেতু দি‌য়ে ৪৪ হাজার ২৭৪‌টি প‌রিবহন পারাপারের বিপরীতে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছিল তিন কো‌টি ১৯ লাখ সাত হাজার ২০০ টাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে...

আলীকদম সীমান্তে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপদ, সহজ ও নিয়মিত যাতায়াত...

আরও পড়ুন

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।একইসাথে কীভাবে ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ করা যায়, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা যায় এবং...

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।’আজ (রোববার) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...