বুধবার, ৬ মে ২০২৬

আনোয়ারায় জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট, প্রস্তুত ৬৩ হাজার পশু

মোহাম্মদ রিয়াদ হোসেন :

ঈদ-উল আজহাকে সামনে রেখে আনোয়ারায় জমতে শুরু করেছে পশুরহাট। তবে বেচাকেনা সেভাবে জমেনি। খামারী ও কৃষকরা বিভিন্ন পশুরহাটে যাচ্ছেন কোরবানির গরু-ছাগল নিয়ে। পশুরহাটগুলো জমিয়ে তুলতে ইজারাদাররা নানা ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে।

খোঁজ নিয়ে জানা যায়, আনোয়ারা উপজেলার কোরবানির পশুরহাটগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তৈলারদ্বীপ সরকার হাট, চাতরী চৌমুহনী বাজার, বটতলী রুস্তম হাটসহ ছোট বড় ১৯টি পশুর হাট রয়েছে। এসব হাটের মধ্যে আয়তন ও বেচাকেনায় সরকার হাট সব চেয়ে বড়।

গত শুক্রবার সরকার হাটে গিয়ে দেখা যায়, গরু, মহিষ ও ছাগলের নিয়ে বসে আছেন ব্যবসায়ীরা। এবার কোরবানিতে প্রাধান্য পাবে স্থানীয় খামারে পালিত দেশি জাতের গরু-ছাগল। সেদিকে খেয়াল রেখেই হাটে পশু নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। হাটে পশু আসতে শুরু করলেও এখন পর্যন্ত ক্রেতারা দলবেঁধে আসেনি। তবে যারা কিনতে আসছেন তারে শুরুতে দাম একটু বেশি বলে জানিয়েছেন। ওইদিন সরকার হাটে কুষ্টিয়া থেকে গরু নিয়ে আসা রফিকুল ইসলাম ২০টি গরু নিয়ে আসেন। প্রতিটির দাম হাকেন ৮৫ হাজার থেকে শুরু করে ১ লাখ ২০ হাজার পর্যন্ত।

অপরদিকে উপজেলার দ্বিতীয় বৃহত্তম চাতরী চৌমুহনী পশুর বাজার । গতকাল শনিবার প্রথম বাজার হওয়া তেমন কোন পশু আসতে দেখা যাই নি। ছিলোনা ক্রেতাও। এরই মধ্যে বাজার জমাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাজার কতৃপক্ষ। আশা রাখছেন সামনের বাজার গুলোতে আশানুরূপ বেচাকেনা হবে।

উপজেলা প্রাণিসম্পদ অধিদফতরের তথ্যমতে, আনোয়ারায় ছোট-বড় মিলে শতাধিক খামার রয়েছে। এসব খামারে এবার ৬৩ হাজার ৬৬৬টি পশু প্রস্তুত করা হয়েছে। যার মধ্যে ৪৭ হাজার ২৮১টি গরু, ২ হাজার ৬৩০টি মহিষ, ১৪ হাজার ছাগল আর ভেড়া রয়েছে ২৫০টি।

গত বছরের তুলনায় এবার পশুর সংখ্যা দ্বিগুণ বেড়েছে। আর এ উপজেলায় প্রায় ২০ হাজারের মতো পশুর চাহিদা থাকলেও প্রস্তুত হচ্ছে তার চেয়ে কয়েকগুণ বেশি পশু। যা বিক্রির জন্য অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া হয়।

সংশ্লিষ্ট হাটের ইজারাদার ও ব্যবসায়ীরা বলছেন, এবারও কোরবানিতে প্রাধান্য পাবে স্থানীয় খামারে পালিত দেশি জাতের গরু-ছাগল। আনোয়ারায় এবার চাহিদার চেয়ে প্রায় ৪৩ হাজার বেশি কোরবানির পশু থাকায় দাম নাগালের মধ্যে থাকবে বলে আশা করছেন তারা।

প্রাণিসম্পদ অধিদপ্তর ও খামারীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদ-উল আজহাকে সামনে রেখে এবারও উপজেলার খামারগুলোতে পর্যাপ্ত পরিমাণে গবাদিপশু লালন পালন করা হচ্ছে। গো-খাদ্যের দাম বেশি থাকায় এবার খামারীদের খরচ একটু বেশি পড়ছে। ফলে গতবারের তুলনায় এবার গরু-ছাগলের দাম একটু বেশি পড়বে বলেও জানান তারা।

গতবছর চাহিদার চেয়ে কোরবানির পশুর পরিমাণ বেশি ছিল। যে কারণে শেষের দিকে এসে অনেক খামারীকে লোকসান দিয়ে পশু বিক্রি করতে হয়েছে। এরকম বেশকিছু খামারী লোকসানের কারণে এ ব্যবসা ছেড়ে দিয়েছেন। যারা অধিক খরচ করে খামার টিকিয়ে রেখেছেন, তারা এবার লোকসান কাটিয়ে উঠতে পারবেন কিনা এ দুশ্চিন্তায় রয়েছেন।

এ বিষয়ে উপজেলা উপসহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা ( সম্প্রসারণ) দোলন কান্তি দাশ বলেন, আনোয়ারা উপজেলায় ৬৩ হাজার ৬৬৬ টি পশু মজুত রয়েছে।কোরবানীর পশুর হাটে আমাদের মেডিক্যাল টিম কাজ করছে। তারা অসুস্থ পশু চিহ্নিত করা, বাজারে হঠাৎ অসুস্থ হয়ে পড়া পশুকে প্রাথমিক চিকিৎসা, গর্ভ পরীক্ষা, লিফলেট বিতরণসহ সহ গবাদি পশু ক্রেতা-বিক্রেতাদের নানা পরামর্শ ও সহযোগিতা প্রদান করছেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি...

দীর্ঘদিনের অবহেলিত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর)...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং...

প্রধানমন্ত্রীর কাছে ৩৮ অডিট রিপোর্ট উপস্থাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার...

আরও পড়ুন

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সেটিকে চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।মঙ্গলবার (৫...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের কাবাডি বালক বিভাগে বাঁশখালী উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার কারণে হোটেল সোনালীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা...

চকরিয়ায় পুলিশের অভিযানে ২১ আসামী গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (৫ মে) বিকালে চকরিয়া থানা পুলিশ এক...