সোমবার, ২৭ জুলাই ২০২৬

আমি সব খবর নিয়েছি, কেউ আমার খোঁজ নেয়নি: রওশন এরশাদ

চট্টগ্রাম নিউজ ডটকম

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, দলের কে কী করছেন, থাইল্যান্ডে হাসপাতালের বেডে শুয়ে সব খবর নিয়েছি, কিন্তু আমার খবর কেউ নেয়নি।

অথচ, যাদেরকে দল থেকে বের করে দেওয়া হয়েছে, তারাই নিয়মিত আমার খোঁজ রেখেছেন। মসজিদ ও মাজারসহ বিভিন্ন উপাসনালয়ে দোয়া প্রার্থনা করেছেন।

শনিবার (২ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে জাতীয় পার্টি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বড়-ছোট নতুন-পুরাতন সবাইকে দলে প্রয়োজন আছে। দলের বাইরে যারা আছেন বা চলে গেছেন, তাদেরকেও ফিরিয়ে আনতে হবে।

সবাইকে একত্রিত করা না গেলে পার্টি শক্তিশালী করা যাবে না। নতুন প্রজন্মকে দলে আনতে হবে। আগামী দিনে তরুণরাই তো দলের নেতৃত্ব দেবে। তা নাহলে আমরা অনেক পিছিয়ে যাব।

তিনি বলেন, আমি জানি আপনাদের মনে অনেক কষ্ট। সব কষ্ট দূর করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। পার্টিকে শক্তিশালী করা না গেলে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকা যাবে না।

রওশন এরশাদ বলেন, আমরা কি বিএনপির সমকক্ষ হতে পেরেছি, নিশ্চয়ই না। বিএনপি আছে, জামায়াত আছে, এটা মনে রাখতে হবে। দলকে আওয়ামী লীগ-বিএনপির সমকক্ষ করতে না পারলে রাজনীতিতে টিকে থাকা যাবে না।

রওশন এরশাদ বলেন, আবারও চেকআপ শেষে দেশে ফিরে পার্টিকে শক্তিশালী করতে প্রয়োজনে নিজেকে সম্পৃক্ত করব, যা যা করার দরকার তাই করা হবে। এরশাদ তিলে তিলে এই দলটা গড়েছেন। সবাইকে নিয়েই কাজ করতে হবে।

পল্লীবন্ধুকে স্মরণ করে রওশন এরশাদ বলেন, এরশাদ ওপারে ভালো আছেন। মৃত্যুর আগের রাতে তিনি আমাকে বলেছিলেন, আল্লাহর রাসুল আমার পাশে এসে দাঁড়িয়ে থাকেন। সুবাহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সকালে খবর আসে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ নিশ্চয়ই তাকে জান্নাতবাসী করবেন।

কারণ, তিনি ইসলামের খেদমত করে গেছেন। ইসলামকে রাষ্ট্র ধর্ম করেছিলেন, পবিত্র শুক্রবার ছুটি ঘোষণা করেছেন। মসজিদ-মন্দিরসহ সব উপাসনালয়ের পানি ও বিদুৎ বিল মওকুফ করেছিলেন।

সভায় জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরসহ (জি এম কাদের) পার্টির শীর্ষনেতাদের উপস্থিত হওয়ার আহ্বান জানালেও তারা কেউ আসেননি।

রওশন এরশাদের বক্তব্য শেষে সভায় বক্তারা জাতীয় পার্টিতে স্বেচ্ছাচারিতা চলছে বলে অভিযোগ করে জাতীয় পার্টির নেতৃত্ব রওশন এরশাদকে নেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জাপার সাবেক এমপি নূরুল ইসলাম মিলন, প্রফেসর দেলোয়ার হোসেন খান, সাবেক এমপি জিয়াউল হক মৃধা, হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ, জাপার সাবেক ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন রাজু, বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসি ও প্রেসিডয়াম সদস্য হাবিবুর রহমান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগের দলীয় নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ...

পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলে নির্বাচিত এই রাষ্ট্রপতির পদত্যাগের দাবি বেশ আগেই...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণের...