রবিবার, ৯ আগস্ট ২০২৬

চট্টগ্রামে নতুন করে ৫৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে আবার দিন দিন বেড়েই চলেছে করোনার সংক্রমণ । গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ১৩ শতাংশ। আগের দিন ছিল ১৩ দশমিক ৫৮ শতাংশ। তবে এদিনও করোনা রোগে আক্রান্ত কারো মৃত্যু হয়নি।

বুধবার (২৯ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, গেল ২৪ ঘণ্টায় ১১টি ল্যাবে সর্বমোট ৫১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৫৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া ৫৮ জনের মধ্যে ৪৬ জন নগরের এবং ১২ জন বিভিন্ন উপজেলার বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

আরো পড়ুন:করোনা সংক্রমণ রোধে ৬ নির্দেশনা, না মানলে ব্যবস্থা

এ নিয়ে এ পর্যন্ত চট্টগ্রামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার ১৩৬ জনে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৫৫৬ জন এবং ৩৪ হাজার ৫৬০ জন বিভিন্ন উপজেলার। শুরু থেকে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৬২ জন। এদের মধ্যে ৭৩৪ জন নগরের এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এ দিকে সংক্রমণ থেকে রক্ষা পেতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা যেমন- বারবার হাত ধোয়ার অভ্যাস করা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও অবশ্যই মাস্ক পরিধানসহ করোনার স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার কোনো বিকল্প নেই বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...