বুধবার, ৫ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

মোহাম্মদ ইমরান হোসেন , রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় বন্যহাতির আক্রমণে শাহ আলম (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সে উপজেলার শিলক ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকার আসকর বাড়ির মৃত তাজর মুল্লুকের ছেলে।

রবিবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শিলক ইউনিয়নের মোবারক আলী টিলা এলাকায় পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, শাহ আলম কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। তার স্ত্রী, ২ ছেলে (প্রবাসী) ও ১ মেয়ে (বিবাহিত) রয়েছে। রবিবার সন্ধ্যায় নারিশ্চা এলাকা থেকে চাষাবাদের কাজ শেষ করে বাড়ি ফেরার সময় মোবারক আলী টিলা এলাকায় পাহাড়ের পাদদেশে শাহ আলমের উপর বন্য হাতি আক্রমণ করলে হাতির পায়ের পিষ্ট হয়ে সেখানেই তার মৃত্যু হয়।

বিষয়টি বন বিভাগকে জানানো হলে বন বিভাগের লোকজন সরেজমিনে ঘুরে দেখে থানা-পুলিশকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অবহিত করেন। পরে স্থানীয়রা ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের সহায়তায় রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে শাহ আলমের মরদেহ উদ্ধার করে। এসময় হাতির আক্রমণে তার নাকে-মুখে রক্ত দেখা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল  ইসলাম।

এ বিষয়ে থানার উপ-পরিদর্শক মাহফুজ বলেন, “সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাতির আক্রমণে একজন কৃষকের মৃত্যুর খবর পাই। স্থানীয়দের সহায়তায় রাত সাড়ে ৮টার দিকে মোবারক আলী টিলার পাশ থেকে শাহ আলমের মরদেহ উদ্ধার করি। এছাড়াও নিহত শাহ আলমের পরিবারের দাবীর প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হচ্ছে”।

বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মাসুম কবিরের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “হাতির আক্রমণে কৃষকের মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের নারিশ্চা বিট কর্মকর্তাকে পাঠিয়েছি। আমাদের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে হাতির আক্রমণে শাহ আলমের মৃত্যুর বিষয়টি জানিয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে অনুদানের আবেদন করলে সে প্রেক্ষিতে বিধি মোতাবেক অনুদান দেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...