চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন নিউমার্কেট চৌরাস্তা মোড়ে ট্রাফিক বক্সের পাশে মো. লোকমান হাকিম (৬০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ জুন) সন্ধ্যা ৬টায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান।
মৃত লোকমান হাকিম পটিয়া উপজেলার বড়লিয়া গ্রামের পূর্ব বেলখাইন এলাকার ইমাম শরীফের বাড়ির মৃত ইমাম শরীফের ছেলে।
হাসপাতালে আনয়নকারী মো. মারুফ নামের এক পথচারী জানান, নিউমার্কেট চৌরাস্তা মোড়ে ট্রাফিক বক্সের পাশে মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে আমরা তাকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
