বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

গাড়ির ধাক্কায় নিহত ভবঘুরের দাফন করলো শেষ বিদায়ের বন্ধু সংগঠন

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ৪০ বছর বয়সী এক ভবঘুরের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৪ জুন) জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের এসআই মো. কাউছার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদর এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক ভবঘুরে আহত হয়ে রাস্তায় পড়ে থাকে। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, নিহতের লাশ সুরতহাল প্রতিবেদন শেষে মিরসরাই শেষ বিদায়ের বন্ধু সংগঠনের মাধ্যমে উপজেলার ওসমানপুর ইউনিয়নে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে।

শেষ বিদায়ের বন্ধু সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়কারী ও মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম বলেন, জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সড়ক দুর্ঘটনায় নিহত একটি ভবঘুরের লাশ আমাদের টিমের কাছে হস্তান্তর করেছে দাফনের জন্য।তিনি আরো জানান, বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, নব জাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ শেষ বিদায়ের বন্ধু সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ডাঃ এস এ ফারুকের সহযোগিতায় ওসমানপুর ইউনিয়নের পাতাকোড় এলাকায় তার জানাযা শেষে দাফন করেছি। মাওলানা আবুল হাসেম জানাযা নামাযের ইমামতি করেন।

এসময় শেষ বিদায়ের বন্ধু সংগঠনের জোরারগঞ্জ থানার টিম লীডার কারি নোমান সহ আরো উপস্থিত ছিলেন, সদস্য মাওলানা তাজুল ইসলাম, এরাদুল হক, মো. ফারুক, মো. জাহেদুল ইসলাম।

এছাড়া কবর খনন ও জানাযায় শরিক হন স্থানীয় এলাকাবাসি মোশাররফ হোসেন মাষ্টার নুরুল ইসলাম, তাজুল ইসলাম, নুরুল হুদা, সুজাউল হক, নজরুল ইসলাম, আবুল কাশেম নওশা, মফিজুল ইসলাম ও রবিউল হোসেন উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

আরও পড়ুন

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...