শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

আওয়ামী লীগ জনগণের পাশে আছে, ছিলো, থাকবে: ড. হাছান মাহমুদ

ডেস্ক নিউজ

ক্ষমতায় থাকুক বা না থাকুক বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে আছে, অতীতেও ছিলো, ভবিষ্যতেও থাকবে বলেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। অপরদিকে বিএনপি কখনো দুর্গত-পীড়িতদের পাশে যায় না বরং তাদের নিয়ে রাজনীতি করে, বলেন তিনি।

শুক্রবার (২৪ জুন) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে বন্যাত্রাণের অংশ হিসেবে কুড়িগ্রাম ও নেত্রকোনা জেলার দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ড. হাছান মাহমুদ বলেন, দুর্গত-পীড়িত মানুষের কাছে সর্বাগ্রে ছুটে যাওয়া আওয়ামী লীগের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। জননেত্রী শেখ হাসিনার নির্দেশমতো আওয়ামী লীগ সবসময় সেটি করে আসছে।

অতীতের দিকে দৃকপাত করে তথ্যমন্ত্রী বলেন, ‘মনে আছে নিশ্চয়ই, ১৯৯১ সালের ঘুর্ণিঝড়ের পর বেগম খালেদা জিয়াকে সংসদে প্রশ্ন করা হয়েছিলো, আপনারা কেনো কোনো ব্যবস্থা নিলেন না যার দরুন দেশে লক্ষ লক্ষ মানুষ মারা গেলো।

জ্যেষ্ঠ মানুষকে শ্রদ্ধা করা আমার পরিবার শিখিয়েছে, জননেত্রী শেখ হাসিনাও সে শিক্ষা দিয়েছেন, কিন্তু কথার পিঠে কথা আসে তাই বলতেই হয়- তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দেশে এসেছিলেন এবং চট্টগ্রামের বাতাসে যখন লাশের গন্ধ ভাসছে, তখন বেগম খালেদা জিয়া একদিনে সাতটি শাড়ি বদলেছেন।

আর সংসদে দাঁড়িয়ে বলেছিলেন- যত মানুষ মারা যাওয়ার কথা, তত মানুষ মারা যায়নি। অর্থাৎ, তারা মানুষকে নিয়ে উপহাস করে, রাজনীতি করে।’

সম্প্রচার মন্ত্রী বলেন, ‘এবার সিলেটে বন্যা দেখা দেওয়ার পর অতীতের মতোই সেখানে সর্বাগ্রে ছুটে গেছে আওয়ামী লীগ। অনেক জায়গায় প্রশাসনের মানুষ যাওয়ার আগেই আমাদের নেতাকর্মীরা ছুটে গেছে।

তাদের নিজেদের ঘরবাড়ি ডুবে গেছে, তারপরও যাদের সামর্থ্য আছে, তারা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী নিজে ছুটে গেছেন। এখন উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সেখানে ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে, আমাদের নেতাকর্মীরা সেগুলো পৌঁছে দিচ্ছেন।’

‘অন্যদিকে বিএনপি ও কিছু বিশিষ্ট ব্যক্তি যাদের আবার এনজিও আছে, তারা এখন কোথায়’ প্রশ্ন রেখে ড. হাছান মাহমুদ বলেন, ‘তাদের তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ কেউ টক শো’তে আছে, কিন্তু মানুষের পাশে তাদের দেখা যাচ্ছে না।

আর মির্জা ফখরুল সাহেবরা ঢাকায় বসে বকবক করছেন। আসলে বিএনপি কখনো দুর্গতদের পাশে দাঁড়ায় না, তদের নিয়ে রাজনীতি করে।’

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত এ অনুষ্ঠানে দলের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা: রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, এড. সফুরা খাতুন বিশেষ অতিথি এবং মহানগর দক্ষিণের নেতা আকতার হোসেন ও ত্রাণ সহযোগী স্বেচ্ছাসেবী ড. কামরুন নাহার আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন,...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন...

শাহ আমানত সেতু থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে...

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী...

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত...

আরও পড়ুন

শাহ আমানত সেতু থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে ২৫২ বোতল বিদেশী বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের মদসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত ৮টার দিকে...

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক ছেড়ে দোকানে ঢুকে পড়েছে। এ সময় দোকানের সামনে যাত্রীর অপেক্ষায় থাকা অন্তত ছয়টি...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে স্থানীয়রা।বৃহস্পতিবার( ৩০ জুলাই) সকাল ১১টায় বাঘাইছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে কাপ্তাই প্রেস ক্লাব। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় কাপ্তাইয়ে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উপজেলার...