শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

হাজীদের ধৈর্যের পরীক্ষা নেন আল্লাহ: নাছির

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ইসলামের পাঁচটি মূল নীতির মধ্যে হজ অন্যতম। প্রত্যেক মুসলমানের কাছে পবিত্র হজ পরম আরাধ্য।

অনেকেই হজ করার নিয়ত করেন। দেখা যায় হজের জন্য অনেক মুসলমান সকল আয়োজনও সম্পন্ন করেন।

কিন্তু আল্লাহর লীলা হজে যাওয়ার আগে হয়ত অনাকাঙ্ক্ষিত উছিলায় তারা হজে যেতে পারছেন না। তাই হাজীদের এসময় পরম ধৈর্য ধারণ করতে হবে।

আজ শনিবার (১৮ জুন) দুপুরে নগরীর একটি কনভেনশন হলে হাসনাইন হজ কাফেলার উদ্যোগে হজ প্রশিক্ষণ কর্মশালা ও সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পাসপোর্ট গ্রহণ থেকে শুরু করে পবিত্র হজ আদায় পর্যন্ত সকল পদক্ষেপে হাজীদের ধৈর্যের পরিচয় দিতে হবে।

সৌদি আরবে পৌঁছেও অনেক হাজীকে দেখা যায় সামান্য কারণে কাফেলা কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডা বা অশোভনীয় আচরণে জড়িয়ে যান। কিন্তু মনে রাখতে হবে হজ আপনার। নেক আমলের সাথে হজ আদায় করাই আপনার লক্ষ্য।

তিনি বলেন, আল্লাহতালার মেহমান হয়ে আপনি হজে এসেছেন। আর এজন্যই পরম করুণাময় আপনাকে নানা ফ্যাসাদে ফেলে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। কোন কাফেলা কর্তৃপক্ষ ইচ্ছে করে সমস্যা সৃষ্টি করে না। বিগত ২০০০ সাল থেকে হাসনাইন হজ কাফেলা হাজীদের প্রশংসনীয় সেবা দিয়ে যাচ্ছে।

নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও অধ্যাপক নঈম কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার, অধ্যক্ষ মৌলানা আবু সালেহ মোহাম্মদ সলিমুল্লাহ, ড. মোহাম্মদ সোলাইমান, ডা. শেখ মো. শফিউল আজম, হাসনাইন হজ কাফেলার সিইও সৈয়দ মোস্তফা মনিরুদ্দিন, চেয়ারম্যান মো. হাসান নূর চৌধুরী, মৌলানা মো. শহীদুল আলম প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...