সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

তৃতীয়বার মা হতে চলেছেন কারিনা কাপুর!

তৈমুরের ভাই এসেছে মাত্র মাস কয়েক। আর তার মাঝেই তৃতীয় সন্তান আসার খবর জানালেন কারিনা কাপুর খান। যা শুনে বেশ অবাক হয়েছেন নেটিজেনরা । প্রথমে যেন নিজের কান আর চোখকেই বিশ্বাস করতে পারেননি তারা। যদিও পরে স্পষ্ট হয় গোটা ব্যাপারটা।

হবু মায়েদের জন্য বই লিখেছেন কারিনা কাপুর খান। নাম ‘কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল’। এই বইকেই নিজের ‘তৃতীয় সন্তান’ বলে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি।

গত ডিসেম্বরে ছেলে তৈমুর আলি খানের জন্মদিনে এই বই লেখার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। তখন দ্বিতীয় বারের জন্য অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। দ্বিতীয় সন্তানের জন্মের ৫ মাস পর নিজের লেখা বই প্রকাশ্যে আনলেন তিনি।

ইনস্টাগ্রামে একটি ভিডিওতে দেখা যাচ্ছে, হাতে দস্তানা পরে মাইক্রোওয়েভ থেকে গরম গরম সদ্য প্রকাশিত বইটি বার করে আনলেন তিনি। সঙ্গে লিখেছেন, ‘দু’বার অন্তঃসত্ত্বা হওয়া থেকে এই প্রেগন্যান্সি বাইবেল লেখা বেশ সুন্দর একটি যাত্রা ছিল এটি। খারাপ আর ভাল, দু’রকমেরই সময় কাটিয়েছি এই যাত্রায়।’

তিনি আরও লিখেছেন, ‘কখনও কখনও কাজে যাওয়ার জন্য উতলা হয়ে থাকতাম। কখনও আবার বিছানা থেকে উঠতেই পারতাম না। অন্তঃসত্ত্বা থাকাকালীন আমি শারীরিক এবং মানসিক ভাবে যা যা অনুভব করেছি, এই বই তারই খুব ব্যক্তিগত একটি বিবরণী।’

অন্তঃসত্ত্বা থাকাকালীন ‘লাল সিং চড্ডা’য় কাজ করেছেন। কাজের জন্য স্বামী সাইফ আলি খান এবং পুত্র তৈমুরকে নিয়ে উড়ে গিয়েছিলেন দিল্লিতে। কারিনার মতে, গর্ভাবস্থায় একজন যত বেশি কাজ করবেন, সচল থাকবেন, সন্তানও ততটাই ভাল থাকবে। সেই মতোই নিজেকে ব্যস্ত রেখেছিলেন অভিনেত্রী। দ্বিতীয় সন্তান গর্ভে থাকাকালীন শুরু করেছিলেন লেখিকা হয়ে ওঠার সাধনা। কারিনা লিখেছেন, ‘ভাবনা থেকে আজকে তার জন্ম, এই বই একাধিক কারণে আমার কাছে তৃতীয় সন্তানের মতো।’

২০১৭ সলের ২০ ডিসেম্বর জন্ম হয় তৈমুরের। সেসময় প্রেগন্যান্সির মধ্যেও চুটিয়ে কাজ করেছিলেন তিনি। আর ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের জন্ম দেন তিনি। করোনার কারণে সেসময় টুকটাক ফোটোশ্যুট তো করেছিলেনই, সঙ্গে একটি রেডিও শো-ও হোস্টিং করেছিলেন সুপার মম বেবো। আর মাস খানেকের মধ্যেই ফিরে গিয়েছেন পুরনো রুটিনে। ঝরিয়ে ফেলেছেন মেদ। শুরু করেছেন শুটিংও। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিএনপি নেতাকে চড় মারা সেই কলেজ শিক্ষিকা সাময়িক বরখাস্ত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মারামারির ঘটনায়...

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১)...

চট্টগ্রামে লিফটের গর্তে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে চকবাজার থানায় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী...

লামায় তীব্র গরমে হিটস্ট্রোকে হাসপাতালে ভর্তি ১৮ শিক্ষার্থী

বান্দরবানের লামা উপজেলায় তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে হিটস্ট্রোকে...

আরও পড়ুন

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...

রবিরশ্মি’র “প্রেমে ধন্য কর” শীর্ষক রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা

রবিরশ্মি, চট্টগ্রাম শাখার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক উপলক্ষে গত ২৮ মার্চ শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল...