বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কর্ণফুলীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা রমজান আলী খুন

নিজস্ব প্রতিবেদক

কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে নির্বাচনোত্তর সহিংসতায় ছুরিকাঘাতে মোঃ রমজান আলী (৩২) নামে এক যুবক খুন হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুন) রাত সাড়ে ৮টায় ইছানগর ৭নং ওয়ার্ডের বাসু বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।

জানা যায়, নিহত রমজান আলীর পিতা বাদশা ফকির। রমজান কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পাঠাগার বিষয়ক সম্পাদক ছিলেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলা মিয়া তালুকদার বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

নিহতের আত্বীয় খোকন গণ্যমাধ্যমকে জানান, গত বুধবার কর্ণফুলী থানার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের নির্বাচনে সদস্য পদে জয়ী হন সাইদুল হক মেম্বার। তাঁর অনুসারী হিসেবে পরিচিত খোরশেদ ও শাহেদসহ কয়েকজন মিলে ছুরিকাঘাত করে পরাজিত মেম্বার ইসহাকের অনুসারী মোঃ রমজান আলীকে। পরে তাকে উদ্ধার করে মেডিকেলে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ এখন হাসপাতালে মর্গে রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট এলাকার সদ্য নির্বাচিত ইউপি সদস্য সাইদুল হক বলেন, ‘আমি গ্যাজেটের জন্য উপজেলায় গিয়েছিলাম। ওখান থেকে আসার সময় শোনলাম রমজান আলী নামে একজন ছুরিকাঘাতে মারা গেছেন। যারা মারামারি করছে ওরা আমার এখানকার ভোটার নয় বলে মনেহয়। আমি যতটুকু জেনেছি, ততটুকু প্রশাসনকেও বলেছি।

কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজিদের ফেসবুক স্ট্যাটাস সূত্রে জানা যায়, নিহত রমজান ইউপি নির্বাচনে নৌকার নিবেদিত কর্মী ছিলেন। নির্বাচনের শুরু থেকেই তিনি নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা ও কাজ করেছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কুমিল্লা চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ি চাপায় মোনতাসির আহমেদ (৯) নামে এক...

মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর বিশেষ অঙ্গ...

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

আরও পড়ুন

কুমিল্লা চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ি চাপায় মোনতাসির আহমেদ (৯) নামে এক শিশু নিহত ও তাঁর মা রুজিনা বেগম (৪১) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল পৌনে চারটায়...

মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর ৬টায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এ...

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (৩০ জুন) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...