বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে নজিবুল বশরের সাক্ষাৎ

ডেস্ক নিউজ

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১৩ জুন) এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এ সময় তাদের মধ্যে এক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা চলাকালে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে সম্প্রতি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কিছু কর্মকর্তার বিবৃতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেন ও দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন। তবে, সেই কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় তিনি ভারত সরকারকে ধন্যবাদ জানান এবং ভারত ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী, বন্ধুত্বপূর্ণ, ঐতিহাসিক ও আধ্যাত্মিক সম্পর্কের ওপর জোর দেন।

এ সময় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্থামী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীকে আশ্বস্ত করেন যে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কতিপয় ব্যক্তির করা টুইট ও মন্তব্যগুলো ভারত সরকার বা সেই ব্যক্তিদের নিজ রাজনৈতিক দলের মতাদর্শকে প্রতিফলিত করে না। ভারতীয় জনতা পার্টি ৫ জুন তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে লিখিত আকারে এই মন্তব্যগুলির স্পষ্ট নিন্দা জানায়।

তারা উভয়েই একমত হন যে, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান অনন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিরুদ্ধে কিছু কুচক্রী মহল কাজ করছে, যারা এই অবমাননাকর মন্তব্যগুলিকে ব্যবহার করে জনগণকে উস্কে দেওয়ার চেষ্টা করছে।

মাইজভান্ডারী আরও বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষের ও পাকিস্তানের স্বপক্ষের শক্তিগুলো এই ঘটনাটিকে দেশের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করছে।

ভারত-বাংলাদেশ বন্ধুত্বের এই নিরবচ্ছিন্ন সংহতির নিদর্শন হিসেবে মাইজভাণ্ডারী বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্ব নিশ্চিত করে বাংলাদেশ তরিকত ফেডারেশন কর্তৃক প্রকাশিত প্রেস বিবৃতির একটি কপি হস্তান্তর করেন।

এ সময় মুক্তিযুদ্ধবিরোধী যেকোনো শক্তিকে দুই দেশের মধ্যে এই ভ্রাতৃত্বের চেতনাকে ব্যাহত করতে দেওয়া যাবে না বলে উল্লেখ করেন আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

আরও পড়ুন

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...