বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

পেরুকে হারিয়ে কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

ট্রাইব্রেকারে দক্ষিণ আমেরিকার দেশ পেরুকে হারিয়ে ৩১ তম দল হিসেবে আসন্ন কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে স্থান করে নিয়েছে অস্ট্রেলিয়া। সোমবার রাতে কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বে আন্তঃমহাদেশীয় প্লে-অফে ৫-৪ এই জয় পায় অস্ট্রেলিয়া। এর আগে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ০-০ গোলে শেষ হয় এই জয়ের ফলে অস্ট্রেলিয়া টানা পঞ্চমবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করল।

অস্ট্রেলিয়া কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের বিরদ্ধে খেলবে। এই গ্রুপে অন্য দু’দল হলো ডেনমার্ক ও তিউনিসিয়া।

টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে জিতিয়ে আনার নায়ক তাদের ৩৩ বছর বয়সী পেনাল্টি বিশেষজ্ঞখ্যাত গোলরক্ষক রেডমেইন। টাইব্রেকারের শুরুটা ভালো ছিল না অস্ট্রেলিয়ার। তাদের প্রথম শট থেকেই গোল করতে ব‍্যর্থ হন মার্টিন বয়েল। তবে তারপর টানা পাঁচটি শটই জালে জড়ান অস্ট্রেলিয়ানরা।

পেরুর প্রথম দুটি শট থেকে গোল হলেও তৃতীয় শটে এসে রেডমেইনের সামনে আটকে যান ডিফেন্ডার লুইস আদভিনকুলা। এরপর পেরুর আরও একটি শট ঠেকিয়ে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপে তুলে নেনে রেডমেইন। খেলা শেষ হওয়ার মাত্র মিনিট তিনেক আগে নিয়মিত গোলরক্ষক ম্যাথিউ রায়ানের বদলি হিসেবে তাকে মাঠে নামান কোচ। কোচের আস্থার প্রতিদান কি দারুণভাবেই না দিলেন রেডমেইন।

অস্ট্রেলিয়া ৩১তম দল হিসেবে বিশ্বকাপে জায়গা পাওয়ার পর কাতার বিশ্বকাপের অংশগ্রহণকারী হিসেবে আর বাদ থাকলো একটি দল। মঙ্গলবার (১৪ জুন) রাতে আরেকটি আন্তঃমহাদেশীয় প্লে-অফে মুখোমুখি হবে নিউজিল্যান্ড আর কোস্টারিকা। কাতারের একই মাঠে সেই প্লে-অফে যারা জিতবে তারাই শেষ দল হিসেবে বিশ্বকাপের মঞ্চে যাওয়ার সুযোগ পাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। গত ২৫ থেকে ২৭ এপ্রিল ইস্পাহানি আদর্শ হাই স্কুল মাঠে এ টুর্নামেন্টের অনুষ্টিত...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে ১১ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালী ইউনিপার্ক...