রবিবার, ৯ আগস্ট ২০২৬

থানচিতে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, শিশুসহ ৫ জনের মৃত্যু

নিয়ন্ত্রণে একযোগে কাজ করছে থানচি উপজেলা মেডিকেল টিম ও বিজিবি মেডিকেল টিম

মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান জেলা থানচি উপজেলার দুর্গম এলাকায় ডায়রিয়া ও ম্যালেরিয়ার প্রকোপে গত কয়েকদিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশু, পুরুষ ও মহিলাসহ এ পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুন) জেলা সিভিল সার্জন ডাঃ নিহাররঞ্জন নন্দী বিষয়টি নিশ্চিত করেন।

বান্দরবান সিভিল সার্জন নিহার রঞ্জন নন্দী”র সাথে যোগাযোগ করা হলে তিনি চট্টগ্রাম নিউজকে বলেন, থানচির আক্রান্ত এলাকাগুলো দুর্গম হওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থায় আমাদের কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।

তারপরও সাধ্যের মধ্যে চেষ্টার কোন ত্রুটি নেই জানিয়ে তিনি বলেন, থানচি উপজেলা মেডিকেল টিম বিজিবি মেডিকেল টিম এর সাথে সমন্বয় করে রাতদিন কাজ করতেছে। তাদেরকে পর্যাপ্ত ঔষধ ও পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট বিতরণের জন্যে দেয়া হয়েছে। আশা করছি দ্রুত ডায়রিয়া নিয়ন্ত্রণে চলে আসবে।

এসময় তিনি আরো বলেন, এসকল এলাকায় বসবাসকারী জনসাধারণের জন্য সুপেয় পানির ব্যাবস্থা গ্রহনে জনস্বাস্থ্য প্রকৌশল সহ সংশ্লিষ্ট বিভাগকে এগিয়ে আসতে হবে।

এছাড়া ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুসহ পাঁচ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রেমাক্রী ইউনিয়নের চেয়ারম্যান মুই শৈ থুই মার্মা।

তিনি বলেন, শুস্ক মৌসুমে যেমন পানির সংকট তেমনি বর্ষা মৌসুমে স্থানীয় বসবাসকারী জনসাধারণের পানির সংকট না হলেও প্রবাহ মান ঝিড়ি-ঝর্ণা-খাল থেকে দুষিত পানি পান করার কারণে তারা ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

ইতিমধ্যে মেম্বারদের মাধ্যমে ডায়রিয়া আক্রান্ত দুর্গম এলাকায় ঔষধপত্র পাঠানোর ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। তাছাড়া দুর্গম এলাকায় সার্বক্ষণিক ব্রাক এর সেচ্ছাসেবীরা আক্রান্তদের বিভিন্ন ভাবে সেবা প্রদান করছে।

এদিকে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮বিজিবি) এর অধীনস্থ তিন্দু ইউনিয়নের অংসাউপাড়া নামক এলাকার গরিব ও দুস্থ জনসাধারণের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়।

বলিপাড়া ব্যাটালিয়ন ৩৮ বিজিবি এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন সাকিবুর রহমানের নেতৃত্বে একটি মেডিকেল দল উক্ত মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন।

মেডিকেল ক্যাম্পেইনে দুর্গম এলাকার বিভিন্ন পাহাড়ি সম্প্রদায়ের মোট ১৪০ জন রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয় বলে জানা যায়।

এদিকে থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ার খবর আমরা পেয়েছি।

থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে ম্যালেরিয়া ও ডায়রিয়া জনিত আক্রান্ত রোগীদের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে যথেষ্ট পরিমানে খাবার স্যালাইন সহ ঔষধ ও লোকবল পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে একটি মেডিক্যাল টিম ফ্রি চিকিৎসা সেবা প্রদানের জন্য ১ নং রেমাক্রী ইউনিয়নের দুর্গম এলাকা বড়মদক, আন্ধ্যারমানিক, নারিচা পাড়া, মেন থাং পাড়াসহ বিভিন্ন পাড়া এলাকায় অবস্থান করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...