রবিবার, ২৮ জুন ২০২৬

কাপ্তাইয়ে আমের ফলনে হতাশ কৃষক

ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙামাটি) প্রতিনিধি :

পাবত্য জেলা রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা সদরের মৌসুমি ফল বিক্রেতা মো: দুলাল মিয়া। টানা ১৬ বছর ধরে উপজেলায় ফলের ব্যবসা করেন তিনি। বিশেষ করে জৈষ্ঠ মাস অথাৎ মধুমাসে তার দম ফেলার সময় থাকেনা। আম, লিচু, কাঠাল, আনারস এইসব মৌসুমী ফল কেনার জন্য ক্রেতার উপচে পড়া ভীড় থাকে তার দোকানের সামনে।

প্রতিদিন কয়েক হাজার টাকার ফল বিক্রি হয় তাঁর। কাপ্তাইয়ের বাহির হতে প্রচুর পর্যটক এসে এইসব ফল নিয়ে যেতো বিভিন্ন প্রান্তে। বিশেষ করে কাপ্তাইয়ের আম্রপালি সারাদেশে বেশ সমাদৃত। বছরের জুন জুলাই মাসে প্রচুর আম্রপালি কাপ্তাই হতে জেলার বাহিরে নিয়ে যাওয়া হয়। কিন্ত এইবার কাপ্তাইয়ে সেই আম্রপালির ফলন কম হওয়ায় হতাশ প্রান্তিক কৃষক এবং মৌসুমি ফল বিক্রেতারা। তাদের মুখে নেই হাসি।

রবিবার (১২ জুন) কাপ্তাই বড়ইছড়িতে মৌসুমী ফল বিক্রেতা মো: দুলাল মিয়া সহ কথা হয় রাশেদ, বেলাল, কালাম সহ অনেকের সাথে। তারা সকলে জানালেন, এই বছর কাপ্তাইয়ে আম্রপালির ফলন অনেক কম হয়েছে।

তবে রুপালী, রাংঙ্গু এবং মল্লিকা জাতের আমের মোটামুটি ফলন হয়েছে কাপ্তাইয়ে। এইছাড়া আনারস, কাঠাল, লিচুসহ নানা মৌসুমী ফলে ভরপুর হয়ে আছে কাপ্তাইয়ের বিভিন্ন হাটবাজার। তবে গতবছরের তুলনায় দাম কম হওয়ায় তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা জানান, গতবছর যেখানে যেই আম্রপালি ১০০ টাকা ছিল এবার তার দাম ৬০-৭০ টাকা। আবার যেইগুলোর দাম ৫০ টাকা ছিল এবার তা ৩৫-৪০ টাকায় বিক্রি করছেন তারা। তাঁরা জানান, অত্যন্ত সু- স্বাদু হওয়ায় আম্রপালির চাহিদা ক্রেতাদের কাছে বেশী থাকে।

এদিকে কাপ্তাইয়ের তালুকদার সবুজ খামারের প্রোপাইটার ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার জানান, প্রতিবছরের মতো এইবছরও তার বাগানে প্রায় ২০ একর জমিতে আম্রপালি এবং রাঙ্গু জাতের আমের চাষ করা হয়েছে। বিগত কয়েক বছরের তুলনায় এইবছর তাঁর বাগানে আম্রপালি জাতের আমের ফলন কম হলেও এইবছর রাঙ্গু জাতের আমের ফলন মোটামুটি হয়েছে বলে তিনি জানান ।

কৃষক আপাই মারমা, অজিত তালুকদার সহ অনেক কৃষক জানান, এই বছর তাদের বাগানে আম্রপালির ফলন কম হয়েছে ।

এই বিষয়ে জানতে চাওয়া হলে কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সামসুল আলম চৌধুরী জানান, আবহাওয়া পরিবর্তন হবার কারনে বিশেষ করে অত্যধিক গরমের ফলে এই বছর কাপ্তাইয়ে আম্রপালির ফলন কম হয়েছে। তবে এইবছর রাঙ্গু জাতের আমের ফলন ভালো হয়েছে। এই কৃষি কর্মকর্তা আরোও জানান, উপজেলা কৃষি বিভাগের মাঠ পর্যায়ের উপ সহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে এই বছর কাপ্তাইয়ে মৌসুমী ফলের আশানুরুপ উৎপাদন হয়েছে। প্রত্যেকটি গাছে পোকা মাকড়ের আক্রমন ছাড়া কৃষকরা আম, কাঠাল, আনারস, লিচু ঘরে তুলতে পেরেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় নোহা-মোটরসাইকেল সংঘর্ষে দুই রাজমিস্ত্রী নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে নোহা গাড়ি ও মোটরসাইকেলের...

টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোলের অনন্য রেকর্ড মেসির

প্রথম দুই ম্যাচে টানা জিতে নক আউট পর্ব নিশ্চিত...

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল-এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ইয়াবাসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ...

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

আরও পড়ুন

রামগড়ে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় জুলাই শহিদের এক আত্মীয়া, মাদ্রাসাপড়ুয়া সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।শুক্রবার রাতে এ ঘটনায় ভুক্তভোগীর সহপাঠীর বাবা ওমর...

লামা পৌরসভার ১১ কোটি টাকার বাজেট ঘোষণা

বান্দরবানের লামা পৌরসভাকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১১ কোটি ২৩ লক্ষ ৩ হাজার ৬ শত ১৩...

ঘুমধুম সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও বাংলা মদ উদ্ধার, আটক ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত সহ পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে...

ঘুমধুমের ভালুকিয়ায় আবারও এক যুবক মাইন বিস্ফোরণে আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী ভালুকিয়া এলাকায় আবারও ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কলাবাগানে কাজ করার সময় মাইন বিস্ফোরণে মো. শফি আলম (৩০) নামে...