সোমবার, ৩ আগস্ট ২০২৬

আচরণবিধি লঙ্ঘন, রাঙ্গামাটিতে আ.লীগের প্রার্থীকে জরিমানা

রাঙামাটি প্রতিনিধি :

রাঙ্গামাটি : পাবর্ত্য জেলা রাঙামাটির কাপ্তাই উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ মনোনীত এক চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করা হয়েছে।

রবিবার (১২ জুন) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের ভ্রাম্যমাণ আদালত চন্দ্রঘোনা ইউনিয়নের আক্তার হোসেন মিলনকে এ জরিমানা করেন।

আক্তার হোসেন মিলন ওই ইউপির আ.লীগের চেয়ারম্যান প্রার্থী। আগামী ১৫ জুন সেখানে নির্বাচন অনিুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনকে সামনে রেখে আচরণ বিধিমালার ১১ নম্বর বিধি লঙ্ঘন করে মিলনের নৌকা প্রতীকের সমর্থনে মিছিল-শোডাউন করা হয়। এর পরিপ্রেক্ষিতে আচরণ বিধিমালা প্রতিপালনের জন্য নিয়োগ প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান তাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন।

একই সময়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইউপি সদস্য প্রার্থী আবুল হোসেনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় কাপ্তাই থানা পুলিশের একটি দল সেখানে উপস্থিত ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান চট্টগ্রাম নিউজকে এ তথ্য জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

বাঘাইছড়ি বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র গোলাবারুদ ও সিগারেট জব্দ

রাঙামাটি জেলায় বাঘাইছড়ি   সীমান্তবর্তী দুর্গম এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ এবং বিদেশী সিগারেট জব্দ করেছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে স্থানীয়রা।বৃহস্পতিবার( ৩০ জুলাই) সকাল ১১টায় বাঘাইছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে কাপ্তাই প্রেস ক্লাব। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় কাপ্তাইয়ে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উপজেলার...