বুধবার, ১২ আগস্ট ২০২৬

ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রিয় রাসুল (সা.) এর নির্দেশ মেনে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ শনিবার (১১ জুন) বিকেলে সিলেট নগরীর কুমারপাড়ায় দেশের প্রথম আর্ট কলেজ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

ড. মোমেন বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে ভারত সরকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। যারা আপত্তিকর বক্তব্য দিয়েছিল তারা ক্ষমা চেয়েছে।

রাসুল (সা.) বলেছেন- ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার জন্য। তাই সবার উচিত ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করা।

সিলেটে দেশের প্রথম আর্ট কলেজের যাত্রা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেট শিল্প-সংস্কৃতির উর্বর ভূমি। তাই এখানে আর্টস কলেজ দেশের অন্যতম শ্রেষ্ঠ কলেজে পরিণত হবে। আশাকরি এই কলেজ থেকে অনেক মহৎ মহান মানুষ তৈরি হবে। যাদেরকে নিয়ে আমরা গর্ব করতে পারবো।

সিলেট-১ আসনের এই সংসদ সদস্য আরও বলেন, সিলেট হচ্ছে আধ্যাত্মিক নগরী। এখানে বিভিন্ন ধরনের সংস্কৃতি সংযুক্ত হয়েছে। এটি যেমন শাহজালালের পূণ্যভূমি, তেমনি শ্রীচৈতন্যেরও লীলাভূমি।

ড. মোমেন বলেন, আমেরিকা যখন আবিষ্কার হয়নি কিংবা ইউরোপে যখন রেঁনেসা আসেনি; তখন এই বঙ্গভূমিতে ১৪০৮ খ্রিস্টাব্দে চন্ডিদাস গেয়ে গেছেন ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...