রবিবার, ২ আগস্ট ২০২৬

দূষিত রক্ত আ.লীগ থেকে বিতাড়িত করতে হবে: কাদের

জেলা প্রতিনিধি :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর খুনে বাংলার মাটি এখনও রক্তাক্ত হয়ে আছে, যারা বঙ্গবন্ধুকে হত্যা করে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিল, তারাই আজ নিজেরাই ইতিহাস থেকে মুছে যাচ্ছে।

শনিবার (১১ জুন) দুপুরে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ভোলা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কখনই কারও বিরুদ্ধে ষড়যন্ত্র করেনি কিন্তু বার বার ষড়যন্ত্রের স্বীকার হয়েছে। ধ্বংসস্তুপের মধ্যে দাঁড়িয়ে সৃষ্টির পতাকা উড়িয়েছে, এটাই বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আজ স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। সেই দিন বঙ্গবন্ধু কন্যা শেষ হাসিনা দেশে ফিরে এসেছেন বলেই অবরুদ্ধ গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়েছিল। তিনি এসেছিল বলেই স্বৈরাচারের বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, সীমান্ত সমস্যার দীর্ঘকালীন সমাধান হয়েছে, মহাকাশে বঙ্গবন্ধু স্যটেলাইট উঠেছে। শেখ হাসিনার হাত ধরেই আজ এগিয়ে যাওয়ার নাম হয়েছে বাংলাদেশ।

তিনি বলেন, আওয়ামী লীগকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে হবে। দাগী সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীর, ভূমি দখলবাজরা আওয়ামী লীগদের নেতা হতে পারে না। আওয়ামী লীগে দূষিত রক্ত থাকলে ফেলে দিতে হবে। আওয়ামী লীগে দূষিত রক্তের স্থান নেই। দূষিত রক্ত আওয়ামী লীগ থেকে বিতাড়িত করতে হবে।

সম্মেলনে ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দলের উপদেষ্টা, সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি।

এসময় আরও উপস্থিত ছিলেন আবুল হাসনাত আবদুল্লাহ এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে ইসলামাবাদ রেলস্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। তিনি ১ আগস্ট শনিবার দুপুরে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন, পানি নিষ্কাশন ও সার্বিক নগর ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী...