শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

উখিয়ায় রোহিঙ্গা মাঝি হত্যা মামলায় গ্রেপ্তার-৩

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর হেড মাঝি আজিম উদ্দিন হত্যার মামলার তিন আসামীকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

গ্রেফতারকৃতরা হলো- ক্যাম্প-১৯, ব্লক এ/৮ এর বাসিন্দা মৃত মোঃ সলিমের ছেলে মোঃ হাসিম (৪০), ব্লক- ডি/৬, ক‌্যাম্প-১৬ এর আব্দুল হা‌কিমের ছেলে মো: জা‌বের (৩২) ও ব্লক-‌সি/৬, ক‌্যাম্প-১৬ এর মৃত আবুল কা‌সিমের ছেলে মো: ই‌লিয়াছ (৪০)।

শুক্রবার (১০ জুন) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে শনিবার দুপুরে জানিয়েছেন ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ কামরান হোসাইন।

তিনি জানান, মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

গ্রেফতারকৃতদের উখিয়া থানার মাধ্যমে আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত ৯ জুন দিবাগত রাত ৯ টার দিকে ক্যাম্প-১৮ এর বি ব্লকের হেড মাঝি আজিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় নিহতের স্ত্রী সমসিদা (৩৬) বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৫২।

মামলায় অজ্ঞাত আসামি রয়েছে আরো ২০ জন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

আরও পড়ুন

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...