বুধবার, ১২ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে দিনদুপুরে ঘরের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি!

জয়নাল, বোয়ালখালী

বোয়ালখালীতে দিনদুপুরে এক প্রবাসীর ঘরের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। খোয়া গেছে ঘরের আলমিরায় রক্ষিত স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী।

আজ শুক্রবার (১০ জুন) পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ৮নং ওয়ার্ডের প্রবাসী কামাল হোসেন লিটনের ঘরের তালা ভেঙে এ ঘটনা ঘটিয়েছে চোরের দল। রেহায় পায়নি ঘরের কনিষ্ঠ সদস্যের প্লাস্টিকের ব্যাংকে জমানো শখের পয়সাও।

প্রবাসী লিটনের স্ত্রী দিলরুবা আফরোজ জানান, শুক্রবার সকালে এক নিকট আত্মীয় মারা যাওয়ায় পরিবারের সবাই ঘর তালাবদ্ধ করে ছুটে যান। সন্ধ্যায় সেখান থেকে ফিরে দেখতে পান ঘরের তালা ভাঙা।

আলমিরাসহ ঘরের সকল আসবাবপত্র তছনছ। খোয়া গেছে ৫ ভরি স্বর্ণের গয়না, নগদ প্রায় ৮ লাখ টাকা, মূল্যবান কাপড় ও ইলেকট্রনিকস সামগ্রী। প্লাস্টিকের ব্যাংকটি কেটে তার ছেলের জমানো পয়সাগুলোও নিয়ে গেছে চোরের দল।

এ ব্যাপারে বোয়ালখালী থানা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

প্রতিবেশি পৌরসভার ৮নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শাহনাজ পারভীন নিলু জানান, তিনি ঘটনাটি শুনেছেন। এখনো তিনি এলাকার বাইরে থাকায় বিস্তারিত কিছু বলতে পারছেন না। তবে এলাকায় পৌঁছলে তিনি বিষয়টি দেখবেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, এ সম্পর্কে কিছুই জানেন না তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...