মঙ্গলবার, ৫ মে ২০২৬

উখিয়ায় ক্যাম্পে গলা কেটে রোহিঙ্গা মাঝি হত্যা, আহত ২

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার বালুখালী ১৮ নাম্বার ক্যাম্পে মো. আজিমুল্লাহ (৩৩) নামের এক রোহিঙ্গা হেড মাঝিকে গলাও পায়ের রগ কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। সে ওই ক্যাম্পের ব্লক-এল/১৬ এর বাসিন্দা কমল উদ্দিনের ছেলে।

এসময় আরো দুইজনকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসী। এরা হলেন-একই ক্যাম্পের ব্লক-এম/৯ এর মনি উল্লাহ ছৈয়দ করিম (৪০) ও নবী হোসনের ছেলে রহিমুল্লাহ (৪০)।

বৃহস্পতিবার (৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন।

কামরান হোসেন জানান, ক্যাম্প-২০ থেকে আগত প্রায় ১৫/২০ জন দুষ্কৃতিকারী ক্যাম্প-১৮ এর ব্লক-বি এর সাব-ব্লক-এম/৯ এ মাঝিরা ভলান্টিয়ার ডিউটি বন্টনের সময় অতর্কিত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালিয়ে পালিয়ে যায়।

পরে তাদেরকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিমুল্লাহকে মৃত ঘোষণা করেন। আহত বাকী দুইজন চিকিৎসাধীন অবস্থায় আছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, গত বছরের অক্টোবর মাসে ক্যাম্প-১৮ তে ৬ মার্ডার ঘটনা ঘটার পর থেকে ৮ এপিবিএন সকল ক্যাম্পে দুষ্কৃতিকারীদের গ্রেফতারের লক্ষ্যে নিয়মিত ব্লক রেইড অভিযান পরিচালনা এবং রোহিঙ্গাদের দ্বারা স্বেচ্ছায় পাহারা পদ্ধতি চালু করা হয়। যার ফলে দুষ্কৃতকারীরা পার্শ্ববর্তী ক্যাম্প সহ বিভিন্ন ক্যাম্পে পালিয়ে থাকে। এমতাবস্থায় পুনরায় ক্যাম্পে তাদের আধিপত্য বিস্তার , আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ এবং স্বেচ্ছায় পাহারা পদ্ধতি অকার্যকর করার উদ্দেশ্যে বিভিন্ন ক্যাম্প থেকে এসে মাঝি ও ভলান্টিয়ারদের উপর অতর্কিত আক্রমণ করে সন্ত্রাসীরা।

দুষ্কৃতিকারীদের গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক অভিযান ও ব্লক রেইড অভিযান অব্যাহত আছে। থানা পুলিশের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব: কাবাডির ফাইনাল কাল মঙ্গলবার

যুব ও ক্রীড়া মান্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যাতে কোনোভাবেই পরিচালিত না হয়

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা...

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে মো. রেজাউল করিম গোলাপ...

চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, কয়েকটি শাখায় তালা

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ...

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত...

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণে কর্তৃপক্ষের পরিদর্শন

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০...

আরও পড়ুন

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে মো. রেজাউল করিম গোলাপ (৪৮) নামে এক দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৪ মে) সকালে উপজেলার...

চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, কয়েকটি শাখায় তালা

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কয়েকটি শাখায় তালা দিয়েছে ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন।সোমবার (৪ মে) সকাল ১১টার দিকে কয়েকশ আমানতকারী...

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি টিপুকে (৩২) কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।রবিবার (৩ মে) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং থানাধীন...

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণে কর্তৃপক্ষের পরিদর্শন

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের লক্ষ্যে অবকাঠামোগত অবস্থা ও চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করা হয়েছে।সোমবার (৪ মে) সকাল...