বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

উখিয়ায় র‍্যাবের অভিযানে দুই প্রতারক আটক

কায়সার হামিদ মানিক, কক্সবাজার

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় র‍্যাব পরিচয়ে ডাকাতি, ছিনতাই ও অপহরণের দায়ে দুই যুবককে আটক করেছে র‍্যাব-১৫।

বৃহস্পতিবার (৯ জুন) তাদের আটক করা হয়।

একইদিন বিকেলে প্রেস বিফ্রিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মনজুর মেহেদী।

আটককৃতরা হলেন, গোপালগঞ্জের কাশিয়ানি রাজপাট এলাকার আকবর আলী মুন্সীর ছেলে সুমন মুন্সী (৩০) ও উখিয়ার ময়নারঘোনা এলাকার মৃত মো. আবুর ছেলে শহিদ সিকদার (৪০)।

মেজর মনজুর মেহেদী বলেন, উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী বাজারে বিভিন্ন দোকানে কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে র‍্যাব পরিচয়ে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা দাবি, লুটপাট, ডাকাতি, অপহরণ ও ছিনতাইসহ নানা অপরাধমূলক কার্যক্রম করে আসছে বলে অভিযোগ আসে। এ নিয়ে মাঠে কাজ করছিল আমাদের গোয়েন্দা টিম।

তিনি বলেন, আটক সুমন মুন্সি এবং তার অপর দুই সহযোগী মো. কাশেম ও শহিদ সিকদার উখিয়ার থ্যাইংখালী রোড থেকে এক রোহিঙ্গাকে র‍্যাব পরিচয়ে অপহরণ করে তার কাছ থেকে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ভুক্তভোগী তাদেরকে ৪০ হাজার টাকা দিয়ে মুক্তি পায়।

এ বিষয়টিও নজরে আসে র‍্যাবের। সামনে কোরবানির ঈদকে কেন্দ্র করে র‍্যাব পরিচয়ে অপহরণসহ নানা অপরাধে তারা আবারও তৎপরতা চালাচ্ছে শুনে অভিযান চালানো হয়। পরে তারা র‍্যাব-১৫ এর সদস্যদের হাতে আটক হন।

র‍্যাব-১৫ এর উপ-অধিনায়ক বলেন, এসময় তাদের তল্লাশি করে দুটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড কার্তুজ, র‍্যাবের দুটি ভুয়া আইডি কার্ড, দুটি জ্যাকেট, একটি হাতকড়া, পিস্তলের দুটি কভার, দুটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। আটক সুমন মুন্সীর বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে।

আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও উল্লেখ করেন র‍্যাবের এই কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...