বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

‘কোরবানির বর্জ্য ১০ ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে’

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, আগামী ঈদুল আযহার কোরবানির বর্জ্য নগরী থেকে ৮ থেকে ১০ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে।

বুধবার (৮ জুন) চসিক সম্মেলন কক্ষে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় মেয়র নির্দিষ্ট স্থানে পশু জবাই করা এবং কোরবানির পশুর বর্জ্য চসিক থেকে সরবরাহকরা পলিব্যাগে ভর্তি করে নির্ধারিত স্থানে রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ৪১টি ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নগরীকে ৬টি জোনে বিভক্ত করা হয়েছে। প্রতিটি জোনে একজন করে কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হয়।

এ কার্যক্রমের সার্বিক তত্ত্ববাবধান করবেন বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর মো. মোবারক আলী।

এছাড়া ৪১টি ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলরকে ওয়ার্ড ভিত্তিক দায়-দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, কোরবানির দিন বর্জ্য পরিবহনের জন্য ৩৪৫টি গাড়িসহ প্রযয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থা রাখা হচ্ছে। এছাড়া কোরবানির চামড়া যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে রাখতে মেয়র অনুরোধ জানান।

আরফিন নগর এবং হালিশহর ডাম্পিং পয়েন্টকে কোরবানির বর্জ্য রাখার উপর্যুক্ত করার জন্য যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন মেয়র।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...