বুধবার, ১২ আগস্ট ২০২৬

‘আয়না পড়া’র কথা বলে ধর্ষণ চেষ্টা, কবিরাজের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের জোরারগঞ্জে ‘আয়না পড়া’ নিতে আসা এক কিশোরীকে ধর্ষণচেষ্টার দায়ে মো. হারুণ কবিরাজ নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

বুধবার (৮ জুন) দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম ফেরদৌস আরা এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার আরিফুল আলম।

তিনি বলেন, যৌন উৎপীড়ন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই রায়ে দুই জনকে খালাস দিয়েছেন আদালত। ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দিয়েছেন। দণ্ড পাওয়া হারুন মামলার প্রথম থেকে পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৩ জানুয়ারি জোরারগঞ্জে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল কিশোরী। এসময় ওই বাড়িতে একটি পানির মোটর চুরি হয়। নানা তখন হারুন কবিরাজ সঙ্গে দেখা করতে যায়। তখন হারুন বলেন, দোয়া পড়া আয়না দেখে চুরি করা মোটর ও আসামিদের বের করে দিতে পারবে। হারুন বলে কুমারি মেয়ে ছাড়া আয়না পরীক্ষা হবে না। তখন দূরসম্পর্কের নানা কিশোরীকে নিয়ে হারুনের কাছে যায়। একপর্যায়ে নানা ও নানীকে ঘর থেকে বের করে দিয়ে ওই কিশোরীকে ধর্ষণ চেষ্টা করে হারুন। এরপর ২৩ জানুয়ারি জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। ২০১৮ সালের ১৩ ফেব্রুয়ারি চার্জ গঠন করা হয়। ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ বুধবার (৮ জুন) আদালত এই রায় দিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...