সোমবার, ১০ আগস্ট ২০২৬

পটিয়ায় স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত কারী পুলিশের হাতে আটক

নয়ন শর্মা, পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় আশিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আকলিমা আকতারকে বিদ্যালয় থেকে ফেরার পথে পথরোধ করে ধারালো ছুরি দিয়ে রক্তাক্ত কারী সিএনজি চালক মোঃ রিপন (২৪) পুলিশের হাতে আটক হয়েছে।

আটক মোঃ রিপন আশিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দেওয়ান আলী চৌধুরী নতুন বাড়ির আবু ছৈয়দের পুত্র।

রিপনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম। তিনি জানান, মোঃ রিপনকে পটিয়া পৌরসভা এলাকা থেকে সকালে আটক করা হয়।

গত মে মাসের ২৬ তারিখ সকালে এসএসসি পরীক্ষার বিশেষ কোচিং শেষে বিদ্যালয় থেকে আকলিমা বাড়ি ফিরছিল। তার সঙ্গে আরও তিন সহপাঠী ছিল। তারা বাড়ির কাছাকাছি আশিয়া প্রাইমারি স্কুলের সামনে পৌঁছলে একটি সিএনজি অটোরিকশা তাদের পথরোধ করে। এসময় সিএনজি চালক ছাত্রীদের কাছে আকলিমা কে জানতে চায়? এরপরই ওই সিএনজি চালক ধারালো ছুরি বের করে আকলিমার হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এসময় চালকের মুখে মাস্ক এবং চোখে কালো চশমা ছিল। পরে ওই ছাত্রীকে স্থানীয়দের সহযোগিতায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এই ঘটনায় সামাজিক মাধ্যম সহ এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। স্থানীয়রা হামলকারীকে গ্রেপ্তারের জন্য স্কুলের সামনে মানববন্ধনও করেন।

আকলিমা আক্তারের মা হালিমা বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার মেয়েকে হামলাকারীকে আটকের খবর পেয়ে খুব খুশি হয়েছি। আমি চাই তার দৃষ্টান্তমূলক শাস্থি হোক, যাতে আর কোন মাকে তার মেয়ের জন্য চোখের পানি ফেলতে না হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...