মঙ্গলবার, ৫ মে ২০২৬

সীতাকুণ্ডে বিস্ফোরণ: আগুন নেভাতে এলো ‘হাজমত টেন্ডার’

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম কন্টেইনার ডিপোতে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ‘হাজমত টেন্ডার’ সহ বিশ জনের একটি টিম এসেছে।

জানা গেছে, ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের ‘হাজমত টেন্ডার’র দুটি গাড়িসহ বিশ জনের একটি দল আগুন নেভাতে অংশ নিচ্ছেন। যদিও কন্টেইনারে রাসায়ানিক দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন লাগার পর থেমে থেমে বিস্ফোরণ হয়েছিল। ৩৬ ঘন্টা পার হলেও সেই আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছিল, পানির সংকট ও যাওয়ার পথ না থাকাতে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে তাদের।

স্থানীয় সূত্র জানায়, কনটেইনারগুলো সরানোর জন্য হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট আনছে ডিপো কর্তৃপক্ষ। এখনও কন্টেইনারে আগুন জ্বলছে, তবে বিস্ফোরণ হচ্ছে না। ধারণা করা হচ্ছে গার্মেন্ট আইটেম কন্টেইনারগুলো জ্বলছে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানায়, ৪টি ইউনিট পানি দিয়ে কনটেইনার ঠাণ্ডা রাখার ব্যবস্থা করা হয়েছে। কেমিক্যালের আগুন নিয়ন্ত্রণে পর্যাপ্ত ইক্যুইপমেন্ট রয়েছে। লজিস্টিক সাপোর্ট পেলে ৫-৬ ঘণ্টায় পুরো আগুন নেভাতে সক্ষম হবো।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মনির হোসেন বলেন, ৬টি টিম রেডি করেছি। ৮-১০ টি কনটেইনারে আগুন আছে। আলাদা করে আগুন নেভানো হবে। কেমিক্যাল আগুন নেভাতে ২টি হাজমত টেন্ডারসহ (গাড়ি) ২০ জনের টিম ঢাকা থেকে এসেছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব: কাবাডির ফাইনাল কাল মঙ্গলবার

যুব ও ক্রীড়া মান্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যাতে কোনোভাবেই পরিচালিত না হয়

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা...

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে মো. রেজাউল করিম গোলাপ...

চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, কয়েকটি শাখায় তালা

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ...

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত...

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণে কর্তৃপক্ষের পরিদর্শন

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০...

আরও পড়ুন

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব: কাবাডির ফাইনাল কাল মঙ্গলবার

যুব ও ক্রীড়া মান্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম অঞ্চলের ৩য় দিনের তিনটি ইভেন্ট চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ও সাগরিকা মহিলা কমপ্লেক্সে অনুষ্টিত হয়।ইভেন্ট...

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যাতে কোনোভাবেই পরিচালিত না হয়

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৪ মে) দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ সম্মেলন কক্ষ ‘স্বাধীনতা’য় অনুষ্ঠিত...

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে মো. রেজাউল করিম গোলাপ (৪৮) নামে এক দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৪ মে) সকালে উপজেলার...

চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, কয়েকটি শাখায় তালা

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কয়েকটি শাখায় তালা দিয়েছে ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন।সোমবার (৪ মে) সকাল ১১টার দিকে কয়েকশ আমানতকারী...