শুক্রবার, ১৫ মে ২০২৬

‘বিস্ফোরণে আহতরা রক্তের অভাবে নয়, মৃত্যু হবে ফ্লুইডের অভাবে’

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণে আহতরা রক্তের অভাবে নয় তাদের মৃত্যু হবে ফ্লুইডের অভাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

রোববার সকালে ঢাকায় অবস্থিত শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট অ্যান্ড প্লাস্টিক সার্জারির সহকারী অধ্যাপক ডা. আশরাফুল হক এ বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। ওই স্ট্যাটাসে তিনি ৩টি বিষয় উল্লেখ করেছেন।

ব্লাড ট্রান্সফিউশন ডা. আশরাফুল হক বলেন-

১. রক্তের অভাবে নয়, মৃত্যু হবে পর্যাপ্ত ফ্লুইডের অভাবে। কাজেই রক্তদাতারা অপেক্ষা করাই ভালো হাসপাতালে ভিড় না করে।

২. পুড়ে যাওয়া ব্যক্তির ভেইন পাওয়া খুবই দুরূহ। কাজেই এক্সপার্ট ছাড়া অন্য অন্য কারও সংশ্লিষ্ট বিভাগে ভিড় না করাই উচিত।

৩. প্রশিক্ষিত নার্সিং স্টাফ প্রয়োজন সবচেয়ে বেশি।আশপাশের জেলা থেকে হলেও বেশি নার্সিং স্টাফ আনা হয়ত দরকার।

প্রসঙ্গত, চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে ২১ টি লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৩ জন ফায়ার সার্ভিস কর্মী।

শনিবার রাতের ওই দুর্ঘটনায় দেড় শতাধিক দগ্ধ ও আহত হয়েছেন। আহতদের মধ্যে শ্রমিক, পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসকর্মীরা রয়েছেন।

এদের মধ্যে বেশিরভাগকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অনেককে বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদমে হাম ও ডায়রিয়া রোগের লক্ষণে একজনের মৃত্যু

বান্দরবানের আলীকদম উপজেলা-এ হাম ও ডায়রিয়াজনিত জটিলতায় সংপ্রং ম্রো...

হালিশহরে ১১ কেজি গাঁজাসহ নারীসহ ৬ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের হালিশহর থানার রঙ্গিপাড়া রমনা আবাসিক এলাকায় অভিযান...

চকরিয়ায় চলছে ৮ কোটি ৫২ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজ

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী- ঢেমুশিয়া -কোনাখালী ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কটির...

প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন,...

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

আরও পড়ুন

আলীকদমে হাম ও ডায়রিয়া রোগের লক্ষণে একজনের মৃত্যু

বান্দরবানের আলীকদম উপজেলা-এ হাম ও ডায়রিয়াজনিত জটিলতায় সংপ্রং ম্রো (১৮) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়ন-এর ৭ নম্বর ওয়ার্ডের ভেওলা ম্রো...

হালিশহরে ১১ কেজি গাঁজাসহ নারীসহ ৬ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের হালিশহর থানার রঙ্গিপাড়া রমনা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১২ কেজি গাঁজাসহ নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য...

চকরিয়ায় চলছে ৮ কোটি ৫২ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজ

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী- ঢেমুশিয়া -কোনাখালী ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কটির উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় বাস্তবায়নাধীন এ...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।বুধবার (১৩ মে) রাতে ইউনিয়নের আলমাছিয়া পূর্ব গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।সূত্র...