রবিবার, ৯ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে স্ত্রী-মেয়েকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার এলাকায় একটি চা বাগানে স্ত্রী ও মেয়েকে খুন করে লাশ গুমের অভিযোগে দায়ের হওয়া মামলায় রওশন আলী নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই রায়ে আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

আজ রোববার (২৯ মে) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস ওয়াহিদের আদালত এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত জেলা পিপি লোকমান হোসেন চৌধুরী।

তিনি বলেন, ১৯৯৬ সালের জুন মাসে স্ত্রী মমতাজ বেগম ও মেয়েশিশু আকলিমাকে শ্বাসরোধে হত্যার পর চা বাগানের ভেতরের কূপে ফেলে দেন। এ ঘটনায় মামলা দায়েরের পর তদন্ত শেষে ১৯৯৮ সালের ২০ জুলাই স্বামী রওশন আলীকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

এ ঘটনায় আদালতে রাষ্ট্রপক্ষে মোট ১২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় আসামিকে আজ যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ডের আদেশ দেন।

পিপি লোকমান হোসেন চৌধুরী বলেন, ১৯৯৭ সালে রওশন গ্রেপ্তার হয়েছিলেন। এরপর ২০১০ সালে রওশন জামিনে গিয়ে পালিয়ে যান। রায় ঘোষণার সময় রওশন পলাতক ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালের জুনে রওশন স্ত্রী মমতাজ বেগম ও তার এক বছরেরও কম বয়সী মেয়ে আকলিমাকে ফটিকছড়ির বাগানবাজার এলাকার একটি চা বাগানে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

এরপর লাশ বাগানের একটি কূপে ফেলে দেন। এরপর পালিয়ে যান রওশন। তিনি ওই চা বাগানটির শ্রমিক ছিলেন। এরপর মেয়ে, জামাতা ও নাতনির সন্ধান না পেয়ে মমতাজের বাবা ফটিকছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এরপর হঠাৎ ১৯৯৭ সালের ২২ ফেব্রুয়ারি রওশন ওই চা বাগানে ফিরে আসেন। তখন অন্য শ্রমিকরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। প্রথমে পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে রিমান্ডে নেয়। রিমান্ডে রওশন স্ত্রী ও মেয়েকে খুনের কথা স্বীকার করে ও লাশ কূপে ফেলে দেওয়ার কথা জানায়।

পরে পুলিশ ওই কূপ থেকে হাড়গোড়, মাথার খুলি ও মমতাজের স্বর্ণের নাকফুল উদ্ধার করে। পরে ১৯৯৭ সালের ২৫ ফেব্রুয়ারি মমতাজের বাবা আব্দুর রহিম বাদী হয়ে রওশনের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন।

দণ্ডিত রওশন আলী ফটিকছড়ি উপজেলার মতিননগর গ্রামের মৃত ফোরকান আলীর ছেলে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...