মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কোনো সাংগঠনিক পদ ব্যক্তিগত পকেট ভারী করার জন্য নয়: শেখ পরশ

সিনিয়র রিপোর্টার

চট্টগ্রামের হাটহাজারীতে যুবলীগে পদ পেতে কাউকে কোনো উপঢৌকন দিতে হবে না বলে মন্তব্য করেছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ

আজ (২৯ মে) রোববার হাটহাজারীর পার্বত্য স্কুল মাঠে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বেলা সাড়ে ১১টার দিকে এ সম্মেলন শুরু হয়। বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান।

ফজলে শামস পরশ বলেন, কোনো সাংগঠনিক পদ ব্যক্তিগত পকেট ভারী করার জন্য নয়। পদ-পদবির জন্য আমাদের উপঢৌকন দিতে হবে না। অর্থের বিনিময়ে পদ দেওয়া হবে না। অবৈধ উপার্জনের হাতিয়ার হিসেবে যেন যুবলীগকে ব্যবহার না করা হয়।

যুবলীগ চেয়ারম্যান বলেন, একটা শুদ্ধি অভিযানের মধ্য দিয়ে আমাদের কমিটি এসেছে। আপনারা মূল্যায়ন করবেন, আমরা মনমানসিকতায় পরিবর্তন আনতে পেরেছি কি-না। যুবলীগ মানবিক যুবলীগে পরিণত হয়েছে কি-না।

নেতাদের উদ্দেশ্য করে পরশ বলেন, যুবলীগের আইন সম্পাদক হবেন, নেতাকর্মীদের আইন সেবা দেবেন না, স্বাস্থ্য সম্পাদক হবেন, নেতাকর্মীদের স্বাস্থ্যের খবর রাখবেন না, তা হতে পারে না। যুবনেতাদের সুশৃঙ্খল হতে হবে।

আগামী জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যার অর্জন ও সফলতা জনগণের মধ্যে তুলে ধরতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। একদিকে আগামীর বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে যুবলীগ, অন্যদিকে লড়াই-সংগ্রামও জারি রাখতে হবে।

ত্যাগী নেতাদের যুবলীগের কমিটিতে স্থান দেওয়ার পরামর্শ দেন পরশ। বলেন, আমাদের উচিত ত্যাগী নেতাদের মূল্যায়ন করা। এটা আমাদের নৈতিক দায়িত্ব। দলের মধ্যে ভুঁইফোড়দের রামরাজত্ব বন্ধ করতে হবে। ত্যাগী ও জেল-জুলুম সহ্য করা নেতাদের মূল্যায়ন করতে হবে।

সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য মোশাররফ হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

আরও পড়ুন

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং রেইস অনলাইন লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (Memorandum of Understanding-MOU) স্বাক্ষরিত হয়েছে। পার্কভিউ...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...