রবিবার, ৯ আগস্ট ২০২৬

জনগণের ধিক্কারে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

বাংলাদেশের মতো একটি দেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করায় জনগণের ধিক্কারে মাথা খারাপ হয়ে গেছে বিএনপির’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

শনিবার (২৮ মে) দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, পদ্মা সেতু নির্মাণকাজে বাধা দিতে বিভিন্ন ষড়যন্ত্র করেছে বিএনপি। বিশ্বব্যাংক থেকে শুরু করে বিশ্বের অর্থলগ্নীকারী গোষ্ঠীকে অর্থ বরাদ্দ না দিতে বিভিন্নভাবে চেষ্টা করেছে তারা।

এরপরও বাংলাদেশের মতো একটি দেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছে। এখন জনগণের ধিক্কার পেয়ে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে।তাই মির্জা ফখরুল কখন কী বলছেন, তার ঠিক নেই। তারা এখন নানান ধরনের আবোলতাবোল বলছেন।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের বিদায় ঘণ্টা তো বিএনপি তাদের নয়াপল্টনের অফিসে বসে ২০০৯ সালের মাঝামাঝি থেকে বাজানো শুরু করেছে। যতই ঘণ্টা তারা বাজাচ্ছে, ততই জনবিচ্ছিন্ন হচ্ছে।

তারা নিজেরাই তাদের বিদায় ঘণ্টা বাজিয়েছে, আমাদের বিদায় ঘণ্টা নয়। স্বপ্ন দেখা কোনো দোষের নয়। কিন্তু স্বপ্ন দেখতে গিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে কঠোর হস্তে দমন করা হবে বলে জানান তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, বিএনপি ১৩, ১৪ ও ১৫ সালে অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা করেছে। তারা আবারও অগ্নিসন্ত্রাস করতে পাঁয়তারা করছেন। এটি যাতে করতে না পারে আমাদের দলের নেতাকর্মীদের আমরা সতর্ক করেছি। আবারও যদি এটি করার চেষ্টা করে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, ২১০০ সালকে সামনে নিয়ে একটি ডেলটা প্ল্যান হাতে নেওয়া হয়েছে। সারা দেশের জন্য একটা ফিজিক্যাল প্ল্যানিং করা হয়েছে। সেই প্ল্যানিংয়ের আওতায় কিছু বাস্তবায়নও শুরু করা হয়েছে। সেই প্লানিংয়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনাও রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ভবিষ্যৎ দেখেন।

তিনি ৫ বছরের পরিকল্পনা নেন না। তিনি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেন। তাতে ২০৪১ সাল নয়, এর আগেই বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে। সেই লক্ষ্যেই কাজ করছে সরকার।

এর আগে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদান করতে একদিনের সফরে তিনি লালমনিরহাট পৌঁছান দুপুর আড়াইটায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...