বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

বাসে পোশাক শ্রমিককে ধর্ষণচেষ্টা: চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর কুয়াইশ এলাকা থেকে বাসে এক পোশাক শ্রমিককে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত বাস চালক টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৬ মে) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা।

তিনি বলেন, বাসে এক নারী পোশাক শ্রমিককে চালক ধর্ষণচেষ্টা করে। পরে চালকের হাত থেকে বাঁচতে বাস থেকে লাফ দিয়ে পাঁচ দিন সংজ্ঞাহীন ছিলেন ওই পোশাককর্মী। সুস্থ হয়ে ঐ নারী বুধবার জানিয়েছেন, তাকে ধর্ষণচেষ্টা করেছেন বাস চালক।

এরপর বাস চালককে আমরা শনাক্ত করি। পরে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে কুয়াইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় ভিকটিম পোশাক শ্রমিকের মা বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

নোবেল চাকমা আরও বলেন, সকালে অভিযান চালিয়ে বাসে পোশাকশ্রমিককে ধর্ষণচেষ্টার অভিযোগে চালকের সহকারী জনি দাশকে (১৮) সিঅ্যান্ডবি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যমতে সিঅ্যান্ডবি এলাকা থেকে বাসটি জব্দ করা হয়েছে। ঘটনার সময় জনি দাশ বাসটি চালাচ্ছিলেন।

এর আগে বুধবার (২৫ মে) পুলিশ জানিয়েছিল, গত ১৯ মে রাত ৯টার দিকে বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকার সড়ক থেকে সংজ্ঞাহীন অবস্থায় ওই পোশাককর্মীকে স্থানীয়রা উদ্ধার করে চান্দগাঁও থানায় নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। কীভাবে সে ওখানে এসেছিল তা কেউ বলতে পারেননি।

এসময় ওই পোশাককর্মীর মাথায় আঘাত পেয়েছিলেন। মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যা পর্যন্ত তিনি হাসপাতালে ছিলেন। কথা বলতে পারছিলেন না।

সুস্থ হয়ে বাসায় ফেরার পর বুধবার পুলিশ ওই পোশাককর্মীর সঙ্গে কথা বলে। সে কালুরঘাট বিসিক এলাকার একটি পোশাক কারখানায় কাজ করত। বাসা চান্দগাঁও থানা এলাকায়।

ওই পোশাককর্মী পুলিশের কাছে দাবি করেছেন, প্রতিদিনের মতো অন্য শ্রমিকদের সঙ্গে তিনি অফিসের বাসে ওঠেন। বহদ্দারহাট মোড়ে এসে অন্য শ্রমিকদের নামিয়ে দিলেও পেছনের দিকে থাকায় তার নামতে দেরি হয়। এই সুযোগে চালক তাকে না নামিয়ে বাসটি সামনের দিকে চালিয়ে নিয়ে যায়।

একপর্যায়ে চালক বাসের পেছনের দিকে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। তখনই নারী শ্রমিক চালককে ঘুষি মেরে বাস থেকে লাফ দেন। এরপর হাসপাতালে পাঁচ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেয়া চট্টগ্রামের আটটি মিশনারী স্কুলের মধ্যে একমাত্র শতভাগ পাশের...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...