মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

১ অক্টোবর চট্টগ্রাম মহানগর আ.লীগের সম্মেলন: হানিফ

চট্টগ্রাম নিউজ ডেস্ক

অবশেষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১লা অক্টোবর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। তার আগে সকল ইউনিট ও ওয়ার্ড সম্মেলন শেষ করার নির্দেশনা দেয়া হয়েছে।

কেন্দ্রীয় ভাবে ঘোষিত তৃণমূল পর্যায়ে দলকে গতিশীল করতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান বক্তা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এম.পি এই ঘোষণা দেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ১ অক্টোবর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলনে কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে। দলের যোগ্য লোকদের যোগ্য জায়গায় নিয়ে আসতে হবে। যোগ্য লোকদের মাঠ থেকে খুঁজে বের করতে হবে। আর যারা সারাদিন নেতাদের চারপাশে ঘুরঘুর করে এই তেল বাজদের দলে আসতে দেয়া যাবেনা। তারা সুযোগ সন্ধানী। ওয়ার্ড ইউনিটে নিয়মতান্ত্রিক ভাবে সম্মেলন শেষ করতে হবে।

আজ বুধবার সকাল ১০টায় কাজীর দেউরীস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহানগর আওয়ামী লীগের ইউনিট পর্যায়ে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এম.পি ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এম.পি।

প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এম.পি বলেন, মহানগর আওয়ামী লীগের সম্মেলনের আয়োজন করতে হবে, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনের আয়োজন করতে হবে। সুদূর পাহাড়ে তিন জেলার সম্মেলন হয়েছে। আজকে বাবু ভাই ( দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক প্রেসিডিয়াম সদস্য মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু) নেই, দক্ষিণ জেলার সম্মেলন হয়না অনেক দিন। প্রধানমন্ত্রী আমার কাছে জানতে চেয়েছেন- সব জায়গায় সম্মেলন হয় চট্টগ্রামে কেন সম্মেলন হয় না? দক্ষিণ জেলায় সম্মেলন আয়োজন করতে হবে। মহানগরে সম্মেলন আয়োজন করতে হবে। সম্মেলনের মাধ্যমে দুঃসময়ের কর্মীদের কাছে আনতে হবে। আওয়ামী লীগের মধ্যে যেসব দুষিত রক্ত আছে সে গুলো বের করে দিতে হবে।

ওবায়দুল কাদের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেইনের কাজ শুরু হওয়ার ঘোষণা দেন।

তিনি বলেন, জাপানের অর্থায়নে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়ক চার লেইনের কাজ শুরু হবে। জাপানের সাথে এই ব্যাপারে চূড়ান্ত কথা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্বে) ও জাতীয় সংসদ হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এম.পি, বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় সম্পাদক বেগম ফরিদুনন্নাহার লাইলী, অর্থ ও পরিকল্পনা সম্পাদক বেগম ওয়াসিকা আয়শা খান এম.পি, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, এড. সুনীল সরকার, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, নোমান আল মাহমুদ, শফিকুল ইসলাম ফারুক, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, জহরলাল হাজারী, শফর আলী, রোটারিয়ান হাজী মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ হোসেন, আবু তাহের, ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, শহীদুল ইসলাম। মঞ্চের সামনে সাংসদ এম এ লতিফ সহ আওয়ামী লীগের থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

আরও পড়ুন

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এছাড়া সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ শিল্পের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...