সোমবার, ২০ এপ্রিল ২০২৬

আ’লীগ থেকে দূষিত রক্ত বের করে দিতে হবে: কাদের

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দূষিত রক্ত বের করে দিয়ে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি দুঃসময়ের কর্মীদের কাছে টানার কথা বলেন।

বুধবার (২৫ মে) চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে মহানগর আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি নেত্রী বলেছিল পদ্মা সেতু আর হবে না। খালেদা জিয়া ও বিএনপি নেতাদের বলি, পদ্মা সেতু হয়ে গেছে। এতে সারাবাংলার মানুষ খুশি। আর বিএনপি ও তাদের দোষরদের বুকে বড় জ্বালা, বড় ব্যথা। অপেক্ষা করুন সামনে আসছে তরুণ প্রজন্মের স্বপ্নের প্রজেক্ট।

তিনি বলেন, পদ্মা সেতু এখন পুরোপুরি দৃশ্যমান। সারা বাংলার মানুষ এখন খুশি। পদ্মার দুপারে আজকে আনন্দের ফোয়ারা। ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী তারপর পদ্মা সেতু উদ্বোধন।

এ দুটি দিন উৎসবমুখর পরিবেশে উদযাপন করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এখন থেকেই প্রস্তুতি নেওয়ার কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির কোনো উন্নয়ন নেই। তাদের আছে শুধু হাওয়া ভবন এবং ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কেলেঙ্কারি।

তিনি বলেন, চট্টগ্রামেও টানেল নির্মিত হচ্ছে নদীর তলদেশে। টানেলের কাজও শেষের দিকে। চট্টগ্রাম-কক্সবাজার সড়ক চার লেনের বিষয়ে জাপানের সঙ্গে চূড়ান্ত কথা হয়েছে। বহুল প্রতিক্ষিত এই সড়কটি নির্মাণ করা হবে।

ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রাম আওয়ামী লীগের সমস্যা মাঝে-মধ্যে খারাপ খবরের শিরোনাম হয়। মাঝে-মধ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অন্তঃকলহের সংবাদ আসে। এটা আর দেখতে চাই না।

এসময়চ ট্টগ্রামের নেতাদের উদ্দেশে তিনি বলেন, মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনের আয়োজন করুন। অনেক দেরি করে ফেলেছেন। পাহাড়ে সম্মেলন হচ্ছে, চট্টগ্রামেও সম্মেলনের আয়োজন করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রাম মেট্রোরেলের সমীক্ষা চলছে। ঢাকা-চট্টগ্রাম ছয় লেনের পরিকল্পনা করা হচ্ছে, সেটা বাস্তবায়ন করা হবে। তবে নেতাকর্মীরা খারাপ আচরণ করলে শেখ হাসিনার এসব উন্নয়ন ম্লান হয়ে যাবে। সবার সঙ্গে ভালো আচরণ করতে হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

মঞ্চে উপস্থিত ছিলেন সংসদ হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, অর্থ ও পরিকল্পনা সম্পাদক বেগম ওয়াসিকা আয়শা খান, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে...

কবিয়াল রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপনে আহ্বায়ক কমিটি গঠন

আধ্যাত্মিক মহাপুরুষ, গণমুখী কবিয়াল জনক রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী...

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

আরও পড়ুন

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল আত্মসাৎ করার অভিযোগে রুবেল গাজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবনা নিয়ে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন, গতকালকে এ বিষয়ে রেলপথমন্ত্রী...