বুধবার, ২৯ জুলাই ২০২৬

মিরসরাইয়ে চোরাই গরুসহ আটক ২

সাফায়েত মেহেদী, মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক বোঝায় করে গরু নিয়ে যাওয়ার সময় দুই চোরকে আটক করে গনধোলাই দিয়ে মিরসরাই থানা পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।

আজ মঙ্গলবার (২৫ মে) বিকালে উপজেলার হাইতকান্দি ইউনিয়নের দমদমা এলাকায় এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলো, ফিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার দুর্গাপুর ৬নং ওয়ার্ডের মো. হানিফ মিয়ার পুত্র মো. রাসেল (৩২)।

গাড়ির মালিক আফলাক হোসেন (৪৩)। সে রাউজন উপজেলার ১৫ নং নওয়াজপুর ইউনিয়নের মৃত নুরুল ইসলামের পুত্র। এঘটনায় হানিফ নামে একজন পলাতক রয়েছে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, মিরসরাই সদর ইউনিয়নের কিছমত জাফরাবাদ এলাকা থেকে ট্রাকে করে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় হাইতকান্দি ইউনিয়নের দমদমা এলাকায় স্থানীয়রা ট্রাকসহ আফলাক হোসেন ও মো. রাসেলকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশের টিম গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা গরু চুরির সাথে জড়িত রয়েছেন বলে স্বীকার করেছেন। এছাড়াও আরও কয়েক জন তাদের সাথে ছিলো তারা পালিয়ে গেছে। তাদেরকেও আটকের চেষ্টা চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...