সোমবার, ২৭ জুলাই ২০২৬

হাটহাজারীতে কাজের বুয়ার হাতে গৃহকর্ত্রী খুন, বুয়া আটক

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্ডীতে ইউনিয়নে সঞ্জিতা চাকমা (৩৫) নামে এক কাজের বুয়ার দায়ের কোপে মর্জিনা বেগম (৪৫) নামে এক গৃহকর্ত্রী খুন হয়েছে। সোমবার (২৩ মে) সকাল সাড়ে সাতটার দিকে লাল মিয়া কেরানির বাড়ির বি এন ম্যানসনে এ ঘটনা ঘটে।

নিহত গৃহকর্মী ঢাকা সিরাজগঞ্জ এলাকার মোঃ শহিদুল ইসলামের স্ত্রী ও অভিযুক্ত রাঙ্গামাটি জেলার নানিয়ারচর এলাকার শাহজাহানের স্ত্রী।

স্থানীয়,প্রত্যক্ষদর্শী ও বাড়ির মালিকের সাথে কথা বলে জানা গেছে, সোমবার সকালে কাঁঠাল ভাঙ্গা নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে গৃহকর্ত্রী রাগের বশে দা হাতে নিলে অভিযুক্ত সঞ্জিতা চাকমা তাৎক্ষণিক দা কেড়ে নিয়ে গৃহকর্ত্রীর মাথায় কয়েকটি আঘাত করে। এতে গুরুতর আহত হন মর্জিনা বেগম। পরে স্থানীয়রা ও আহতের স্বামী তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে দুপুর বারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মর্জিনা। অপরদিকে পালানোর সময় স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক মোঃ জাহাঙ্গীর মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, কাজের বুয়াকে আটক করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

আরও পড়ুন

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...