বুধবার, ২৯ জুলাই ২০২৬

লিভারপুলকে হতাশ করে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক

লিভারপুল থেকে মাত্র এক পয়েন্ট এগিয়ে থেকে প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলল ম্যানচেস্টার সিটি। রোববার রাতে ইতিহাদ স্টেডিয়ামে লিগের শেষ ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-২ গোলে জয় পায় ম্যানসিটি। অপরদিকে, লিভারপুলও ৩-১ গোলে হারায় উলভারহ্যাম্পটনকে। এতে ৩৮ ম্যাচ শেষে সিটির পয়েন্ট দাঁড়ায় ৯৩। লিভারপুলের পয়েন্ট ৯২।

চ্যাম্পিয়ন হতে সিটির হিসাবটা ছিল সোজা, জিতলেই হলো। তার লিভারপুলের শুধু জিতলেই হতো না, প্রার্থনা করতে হতো সিটির অমঙ্গলেরও।

এমন সমীকরণ সামনে রেখে অ্যানফিল্ডে শুরুতেই উলভসের বিপক্ষে গোল হজম করে বসে লিভারপুল। তিন মিনিটে করা পেদ্রো নেতোর গোলটা অবশ্য শোধ করতে বেশি সময় নেয়নি লিভারপুল, ২৪ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরান সাদিও মানে।

একই সময়ে এতিহাদে শুরু হওয়া ম্যাচে কোনো গোল করেনি সিটি, হজমও করেনি। দুই দলের ড্র হলে লাভটা সিটিরই হতো। তাই এ পর্যন্ত শঙ্কার কিছু ছিল না তেমন। তবে পরিস্থিতিটা বদলে গেল ম্যাচের ৩৭ মিনিটে ম্যাট ক্যাশের গোলে। এই এক গোলে পিছিয়ে অস্বস্তি নিয়ে বিরতিতে যায় সিটি।

সে অস্বস্তিটা রীতিমতো শঙ্কায় রূপ নিলো ম্যাচের ৬৯ মিনিটে, ফেলিপে কৌতিনিওর গোলে। গোলরক্ষকের লম্বা করে নেওয়া শট হেডে আরও সামনে বাড়ান অলি ওয়াটকিন্স। আর বল ধরে ডি-বক্সে একজনকে কাটিয়ে নিচু শটে পোস্ট ঘেঁষে লক্ষ্যে পাঠান ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

তখন লিভারপুলের দরকার একটি গোল। চাপ ধরে রেখেও কাজের কাজটা করতে পারছিল না তারা।

৭৫তম মিনিটে দুই বদলি খেলোয়াড়ের নৈপুণ্যে ঘুরে দাঁড়ায় সিটি। ডান দিক থেকে রাহিম স্টার্লিংয়ের ক্রসে হেডে ব্যবধান কমান গিনদোয়ান। এর দুই মিনিট পরই রদ্রির গোলে স্কোরলাইনে সমতা টানে সিটি। জিনচেঙ্কোর বাঁ দিক থেকে বাড়ান বল ডি-বক্সের বাইরে ধরে নিখুঁত শটে ঠিকানা খুঁজে নেন রদ্রি।

নতুন উদ্যমে জেগে ওঠা সিটি তৃতীয় গোলও পেয়ে যায় খানিক বাদেই। কেভিন ডে ব্রুইনের গোলমুখে বাড়ানো বল ছোট্ট এক টোকায় জালে জড়ান গিনদোয়ান।

স্কোরলাইন ৩-২, উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। আনন্দে লাফিয়ে ওঠেন গার্দিওলা।

ওদিকে ৮৪ আর ৮৯ মিনিটে উলভসের জালে বল জড়ান মোহামেদ সালাহ ও অ্যান্ড্রিউ রবার্টসন। তাতে লাভ হলো না অলরেডদের। সেই ৩-২ গোলের ব্যবধান ধরে রেখেই অ্যাস্টন ভিলাকে হারাল সিটি। তাতেই নাটুকে শেষ দিনে লিভারপুলকে হতাশ করে চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জয় করল ম্যানচেস্টার সিটি।

৩৮ ম্যাচে ২৯ জয় ও ৬ ড্রয়ে ৯৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে মৌসুম শেষ করল ম্যানচেস্টার সিটি। আর ২৮ জয় ও আট ড্রয়ে ৯২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল।

তবে অলরেডদের সামনে ‘ট্রেবল’ জয়ের সম্ভাবনা এখন বেঁচে আছে। আগামী শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে লিভারপুল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই শনিবার রাতে । নগরীর আইস ফ্যাক্টেরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় ব্যাচ...

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...