বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

আ’লীগ ছাড়া দেশের মানুষের পাশে আর কেউ নেই: আ জ ম নাছির

চট্টগ্রাম নিউজ ডটকম

সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, আওয়ামী লীগ ছাড়া দেশের মানুষের পাশে আর কেউ নেই।

আজ মঙ্গলবার (১৭ মে) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম হল চত্বরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

এসময় শিক্ষিত ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে ও নগর স্বেচ্ছাসেবক লীগ সংগঠক ইঞ্জিনিয়ার নুরুজ্জামানের সৌজন্যে ৩ জন অস্বচ্ছল পুরুষকে রিকশা, ৩ জন অসহায় নারীকে সেলাই মেশিন ও ৪১ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

আ জ ম নাছির উদ্দিন বলেন, সব সময়ের মতো গরীব, দুঃখী, অসহায় ও মেহনতি মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য সহযোগী সংগঠন কাজ করে যাচ্ছে।

এসময় বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাড়া আর কোনো রাজনৈতিক সংগঠন মানুষের পাশে নেই। গণমানুষের পাশে থেকে রাজনীতি করার জন্য জোর দেন এবং সঙ্গে সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে গণমানুষের প্রতীক নৌকায় ভোট দেয়ার জন্য সকলকে আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, নুরুজ্জামানের মত স্বেচ্ছাসেবক লীগ এর সংগঠকদের কারণেই এই সংগঠন জনগণের আস্থা অর্জন করতে পেরেছে। এ ধরনের কার্যক্রম পরিচালনা করার জন্য স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান আজিজ, সহ-সভাপতি হেলাল উদ্দিন, সুজিত দাস, মনোয়ার জাহান মনি, আজাদ খান অভি, আব্দুর রশিদ লোকমান ও মিনহাজুল আবেদিন চৌধুরী সায়েম।

সভাপতি দেবাশীষ নাথ দেবু তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে নেতাকর্মীদের মাঝে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।

সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ বলেন, দেশের দুঃসময়ে মহামারির ক্রান্তিলগ্নে জনমানুষের পাশে ছিলো একটি মাত্র দল বাংলাদেশ আওয়ামী লীগ। পৃথিবী যখনই স্বাভাবিক হয়েছে তখনই জনগণের কাছ থেকে প্রত্যাখাত একটি দল নির্বাচনকে সামনে নিয়ে ষড়যন্ত্রমূলক জনবিচ্ছিন্ন কর্মকাণ্ড ও প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসার নীলনকশা প্রণয়ন করেছে। এদেরকে প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান জানান এবং আজকের বিশেষ দিনে এমন মহৎ উদ্যোগ নেয়ার জন্য ইঞ্জিনিয়ার নুরুজ্জামানকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ খান, মোহাম্মদ সালাহ উদ্দিন, দেবাশীষ আচার্য, স্বেচ্ছাসেবক লীগ সংগঠক হায়দার আলী, আসিফুল্লাহ, অভ্র ঘোষ, গোলামুর রহমান মিশু, রুবেল আহমদ বাবু, আবু বক্কর সিদ্দিক, মনিরউল্লাহ খান, আমজাদ খান, সাইকুর রহমান বাবু, আইমন মুন্না, রাজভীর আকাশ, আবু ছৈয়দ, হৃদয় রনক রাজু, সাইফুল ইসলাম সাগর, রিয়াদ হোসেন ফয়সাল, আকবর হোসেন রনি ও সাইফুল ইসলাম প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...