বুধবার, ২৯ জুলাই ২০২৬

ভারতে ‘আজীবন সম্মাননা’ পেলেন আলমগীর-রুনা লায়লা

বিনোদন ডেস্ক

ভারতের মঞ্চে একসঙ্গে ‘আজীবন সম্মাননা’য় ভূষিত হলেন দেশের নন্দিত অভিনেতা আলমগীর ও উপমহাদেশের প্রখ্যাত গায়িকা রুনা লায়লা দম্পতি। শনিবার (১৪ মে) সন্ধ্যায় ভারতের কলকাতার নজরুল মঞ্চে ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’-এর ১৯তম আসর অনুষ্ঠিত হয়। সেখানে আলমগীর ও রুনা লায়লার হাতে আজীবন সম্মাননা তুলে দেওয়া হয়।

দেশের বাইরে এমন প্রাপ্তি নিয়ে মুঠোফোনে কলকাতা থেকে আলমগীর বলেন,’ এর আগেও আমি কলকাতা থেকে উত্তম কুমার’ অ্যাওয়ার্ড’সহ আরও বেশকিছু সম্মাননায় ভূষিত হয়েছি। তবে এবারের বিষয়টি ভিন্ন। এবার তারা আমাকে এবং রুনাকে আজীবন সম্মাননায় ভূষিত করেছেন। নিঃসন্দেহে এটা একটু বেশিই ভালোলাগার।’

রুনা লায়লা বলেন, ‘এই সম্মাননা প্রদান আমি মনে করি দুই বাংলার শিল্পীদের মেলবন্ধনের একটি অনুষ্ঠান। অনুষ্ঠানে দুই বাংলার অনেক শিল্পীই সম্মাননা পেয়েছেন। সবার জন্যই শুভ কামনা, ভালোবাসা। আর আমি এর আগে চ্যানেল আই আয়োজিত একটি অনুষ্ঠানে একইমঞ্চে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছিলেন। যে অনুষ্ঠানে শ্রদ্ধেয় সন্ধ্যা মুখার্জিও উপস্থিত ছিলেন। এবার আমরা দুজনই একসঙ্গে আজীবন সম্মাননা পেলাম, এটা আসলেই অনেক সম্মানের, আনন্দের এবং একটু অন্যরকম ভালোলাগারতো বটেই। আয়োজকদের ধন্যবাদ।’

জানা যায়, আলমগীর-রুনা লায়লা গেলো ১৩ মে কলকাতা পৌঁছান। ১৪ মে সন্ধ্যায় ‘টেলিসিনে’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন তারা। এর আগে একই অনুষ্ঠানে প্রয়াত জীবন্ত কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাক, নায়িকা ববিতাও ‘আজীবন সম্মাননায় ভূষিত হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...