কক্সবাজারে অভিযান চালিয়ে জলদস্যু জিকু বাহিনীর প্রধান কুখ্যাত জলদস্যু জিয়াবুল হক (জিকু) কে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-৭।
গতকাল বৃহস্পতিবার রাতে চকরিয়া থানাধীন ছৈনাম্মার ঘোনা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ০১ টি ওয়ান শুটার গান এবং ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে দাবি র্যাবের।
গ্রেফতারকৃত জিয়াবুল হক জিকু (৫০) চকরিয়া থানার ছৈনাম্মার ঘোনা এলাকার মৃত আনছার উল করিম ছেলে ।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানাধীন ছৈনাম্মার ঘোনা এলাকায় অভিযান চালিয়ে ০১ টি ওয়ান শুটার গান এবং ০২ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ কুখ্যাত জলদস্যু জিকু বাহিনীর প্রধান জিয়াবুল হক (জিকু) কে গ্রেফতার করে।
তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত একজন জলদস্যু। সে একটি জলদস্যু গ্যাং পরিচালনা করে যার গ্যাং লিডার জিকু নিজেই। সম্প্রতি জিকু বিভিন্ন জলদস্যু গ্রুপের সাথে যোগাযোগ শুরু করে এবং তার জলদস্যু দলকে সংগঠিত করে আগের ব্যবসা শুরু করেছে। জলদস্যু দলের জন্য বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহের দায়িত্বও ছিল তার।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
