বুধবার, ১২ আগস্ট ২০২৬

কাঁচা বাজারে বৃষ্টির প্রভাব, সবজির সর্বোচ্চ দাম ৮০ টাকা

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রামে গত সপ্তাহের মতো অনেকটা অপরিবর্তিত আছে বিভিন্ন বাজারে সবজি দাম। তবে দাম বেড়েছে টমেটো আর কমেছে কাঁচা মরিচের।

আজ শুক্রবার (১৩ মে) সকালে নগরের রিয়াজউদ্দীন বাজার, কর্ণফুলী মার্কেট ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে সবজির দাম একটু বেশি। কারণ, বৃষ্টিতে কাঁচা সবজি পঁচে যায়। মোটমুটি সব সবজির দাম আগের সপ্তাহের মতোই রয়েছে। ২/১টা সবজির দাম কম-বেশি হয়েছে।

এদিকে, সবজির বাজারের দাম নিয়ে ব্যাপক ক্ষুব্ধ ক্রেতারা। তারা বলছেন, প্রতিটি সবজির দাম ঊর্ধ্বমুখী। বাজার করতে এসে আমরা কেউ সুস্থ্য মেজাজে বাড়ি ফিরতে পারি না।

সরেজমিন দেখা গেছে, টমেটোর দাম কেজিপ্রতি ৩০ টাকা বেড়ে এ সপ্তাহে হয়েছে ৮০ টাকা। এছাড়া কাঁচা মরিচ ৪০ টাকা দাম কমে হয়েছে ৮০ টাকা কেজি। বাজারে সজনে ৮০ টাকা, কচুমুখি ৮০ টাকা, করলা ৬০ টাকা, পেঁপে ৬০ টাকা, পটল ৫০ টাকা, মূলা ৫০ টাকা, বরবটি ৫০ টাকা, ঢেঁডস ৪০ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, বগুড়ার লাল আলু ৩০ টাকা, শসা ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে মিষ্টি কুমড়া ৬০ টাকা, লাউ ৫০ টাকা, ফুলকপি ৫০ টাকা, বাধাকপি ৪০ টাকা এবং চাল কুমড়া ৪০ টাকা পিস হিসেবে এবং কাঁচা কলা ৪০ টাকা ও লেবু ২০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।

ক্রেতা আফজাল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, বাজার ঊর্ধ্বমুখী। আর কি বলবো। দোয়া করি সবাই ভালো থাকুক। কারও তো বাজার যাচাই করা লাগে না, বাজার একা একাই যাচাই হয়। বাজার কেমন আছে, তা বাণিজ্যমন্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করেন। আমাদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। তারা যা ভালো বুঝেন তাই করেন। আমরা জণগণ বাজার থেকে পণ্য কিনতে পারলাম কি, পারলাম না সেটা তো আর তাদের দেখার বিষয় না।

মোহাম্মদ আলী নামে অন্য এক ক্রেতা বলেন, গত সপ্তাহের চেয়ে আজকের বাজার দরের তেমন কোনো পার্থক্য নেই। ২/৩টা সবজি ছাড়া বাকি সব কিছুর দাম আগের মতোই আছে।

রেয়াজউদ্দীন বাজারের সবজি বিক্রেতা হারুণ রশিদ বলেন, গত সপ্তাহে পণ্য সরবরাহ কম ছিল, এ সপ্তাহে সেটা ঠিক হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে এ সপ্তাহে দাম কমেনি। সামনে যদি টানা বৃষ্টি হয় তাহলে সবজির দাম আরও বাড়তে পারে। তবে, আজকের বাজারে সর্বোচ্চ সবজির দাম ৮০ টাকা।

আরেক সবজি বিক্রেতা সেলিম বলেন, সবজির দাম সবসময়ই ২০/৩০ টাকা কম বেশি হয়। নানা কারণেই এই দাম কমে-বাড়ে। কিন্তু তেল যে ২২০ টাকা লিটার কিনতে হচ্ছে, সেই কথা কেউ বলে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...