মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পাহাড়তলীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের নগরীর পাহাড়তলী থানার রেল স্টেশন বাজারে মো. ফরিদ (৪৫) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামিকে গত বুধবার কুমিল্লার চৌদ্দগ্রাম এবং চান্দিনা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে র‌্যাব

বৃহস্পতিবার (১২ মে) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি জানান, নিহত ফরিদ চট্টগ্রাম নগরীর পাহাড়তলী রেলওয়ে কলোনিতে কার ওয়াশের ব্যবসা করতেন। পাশাপাশি রেলওয়ের জায়গায় দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছিলেন তিনি। দোকান ভাড়ার টাকা আদায় নিয়ে আলাউদ্দিন আলো এবং দিদারুল আলমের (টেডি আলম) সঙ্গে বিরোধ চলছিল।

ওই বিরোধের জেরে আলাউদ্দিন আলো এবং দিদারুল আলম ফরিদের কাছ থেকে বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছিল। ফরিদ চাঁদার টাকা দিতে রাজি না হওয়া গত ৭ মে রাত সোয়া ১১টার দিকে দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করে আসামিরা।

এতে ফরিদ গুরুতর আহত হন। পরবর্তীতে আশপাশের লোকজনের সহায়তায় তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় ফরিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ মে রাত ৩টার দিকে ফরিদ মারা যান। এ ঘটনায় নিহত ফরিদের বোন বাদী হয়ে ডাবলমুরিং থানায় ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১৫-১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, মামলা দায়েরের পরে আসামিরা আত্মগোপনে চলে যায়। এ হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তারের জন্য র‌্যাব-৭ গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় বুধবার রাতে কুমিল্লা থেকে ঘটনার সঙ্গে জড়িত এজাহারনামীয় আসামি মো. আলী আজগর লেদা (২৫) ও মো. ইসমাইল হোসেন (৩০) গ্রেপ্তার করা হয়। তাদের ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...