শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

জাকির হোসেন রোডে কালভার্ট নির্মানকালীন যান চলাচলে সিএমপির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

বন্দরনগরীর জাকির হোসেন রোডে খুলশী ঝাউতলা রেলক্রসিং সংলগ্ন স্থানে কালভার্ট নির্মাণ প্রকল্পের কাজ শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

কালভার্ট নির্মাণকাজ চলাকালীন নগরীর অতি গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ’র (সিএমপি) ট্রাফিক বিভাগ।

আজ বৃহস্পতিবার (১২ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানানো হয় আগামীকাল শুক্রবার (১৩ মে’২২) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড় থেকে একেখান রোডে যান চলাচলের উপর বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে সিএমপি থেকে।

উক্ত কালভার্ট নির্মাণ প্রকল্পের কাজ চলমান রাখার লক্ষ্যে জনস্বার্থে সকল প্রকার যানবাহন নিম্নোক্তভাবে নিয়ন্ত্রণ বা চলাচলের নির্দেশ দেয়া হয়েছে।

যানবাহ চলাচল পরিকল্পনা :

(১) একেখান থেকে জিইসিমুখী সকল প্রকার যানবাহন সমূহ আকবরশাহ মোড়-পাঞ্জাবী লেইন-ওয়ারলেস মোড় (মুরগির ফার্ম) হয়ে আমবাগান-টাইগারপাস রোড ব্যবহার করবে।

(২) জিইসি থেকে একেখান মুখী ভারী যানবাহন সমূহ (বাস, ট্রাক, কাভার্ডভ্যান ইত্যাদি) টাইগারপাস-আমবাগন রোড ব্যবহার করে চলাচল করবে।

(৩) জিইসি থেকে একেখান মুখী পথে কেবলমাত্র হালকাযান সমূহ জরুরী প্রয়োজনে একমুখী চলাচল করতে পারবে।

বিজ্ঞপ্তিতে যানবাহনের সুষ্ঠু নিয়ন্ত্রণের লক্ষ্যে সিএমপি ট্রাফিক বিভাগকে নগরবাসীর আন্তরিক সহযোগিতা করার জন্য বলা হয়েছে। সাথে সাথে নগরবাসীকেও যানবাহন চলাচল করতে সহযোগিতা করবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...