সোমবার, ২৭ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ‘শান’ দেখবেন সিয়াম ও তার স্ত্রীর

বিনোদন ডেস্ক

ঈদ উপলক্ষে দেশের ৩৪টি হলে মুক্তি পেয়েছে সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত সিনেমা ‘শান’। ঈদের দিন থেকেই দর্শকের দারুণ সাড়া পাচ্ছে সিনেমাটি। বিভিন্ন সিনেমা হলে হাউজফুল শো-এর কথাও শোনা গেছে। আর সিনেমাটি নিয়ে সিয়াম-পূজাও এখন ব্যস্ত সময় পার করছেন। যার প্রমাণ মেলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

এবার ব্যতিক্রম একটি উদ্যোগে সামিল হয়েছে ‘শান’ পরিবার। সুবিধাবঞ্চিত শিশুদের সিনেমাটি বিনামূল্যে দেখানোর আয়োজন করছে একটি সংগঠন। সেই প্রদর্শনীতে শিশুদের সঙ্গে বসে ‘শান’ দেখবেন নায়ক সিয়াম আহমেদ। শুধু তাই নয়, ওই বিশেষ প্রদর্শনীতে থাকবেন সিয়ামের স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীও।

জানা গেছে, আগামী ১৫ মে একটি প্রেক্ষাগৃহে বিশেষ শো’টি অনুষ্ঠিত হবে। সেখানে ৫০ জন সুবিধাবঞ্চিত শিশু উপস্থিত থাকবেন। যারা অর্থাভাবে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখার সুযোগ পান না।

এ বিষয়ে সিয়াম আহমেদ বলেছেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে বসে সিনেমা দেখব। এটা সত্যিই আমাদের জন্য বিশেষ একটি শো হতে যাচ্ছে। আমার সঙ্গে আমার স্ত্রীও থাকবে।’

‘শান’ সিনেমাটি নির্মাণ করেছেন এম রাহিম। এতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরি। সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটির গল্প রচনা করেছেন আজাদ খান। তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য সাজিয়েছেন নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান ও এম আতিকুর রহমান।

অ্যাকশন-থ্রিলার ধাঁচের এই সিনেমায় সিয়াম-পূজা ছাড়া আরও আছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ। দেশব্যাপী এটি পরিবেশন করছে জাজ মাল্টিমিডিয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...