সোমবার, ২৯ জুন ২০২৬

রেদওয়ানের গুলিবর্ষণ বিএনপি’র শীর্ষ নেতৃত্বের নির্দেশে কি না খতিয়ে দেখা প্রয়োজন: তথ্যমন্ত্রী

ডেস্ক নিউজ

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘এলডিপি মহাসচিব রেদওয়ান আহমেদ কুমিল্লায় তরমুজ ছোঁড়ার প্রত্যুত্তরে গুলি ছুঁড়ে আওয়ামী লীগ কর্মীদের আহত করেছেন, সেটি বিএনপির মহাসচিব বা অন্য কোনো শীর্ষ নেতার নির্দেশে করেছেন কি না, তা খতিয়ে দেখা দরকার।’

মঙ্গলবার (১০ মে) বিকেলে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. হাছান বলেন, ‘কুমিল্লায় এলডিপির মহাসচিব যে ঘটনাটি ঘটিয়েছেন, সেটি অত্যন্ত দু:খজনক ও ন্যাক্কারজনক। সেখানে আমাদের দলের কর্মীরা জমায়েত হয়েছিলো এবং তিনিই সেখানে গেছেন। একটি তরমুজ ছোঁড়ার প্রত্যুত্তরে তিনি গুলি ছুঁড়েছেন এবং আমাদের দলের দু’জন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হন।’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘ফিলিস্তিনের শিশুরা যখন ইসরায়েলের বাহিনীর প্রতি ঢিল ছোঁড়ে, প্রত্যুত্তরে তারা গুলি ছোঁড়ে। আর কুমিল্লায় ঢিলও ছোঁড়েনি, একটি তরমুজ ছুঁড়েছে, তার প্রত্যুত্তরে রেদওয়ান আহমেদ সাহেব গুলি ছুঁড়েছেন। আর রেদওয়ান আহমেদের এই গুলি ছোঁড়ার পক্ষে সাফাই গেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেব এবং তিনি আরো নানাধরণের কথা বলেছেন। এখন রেদওয়ান আহমেদ বিএনপির মহাসচিব কিংবা অন্য কোনো শীর্ষ নেতার নির্দেশে গুলি ছুঁড়েছেন কি না, তা খতিয়ে দেখা দরকার। ঘটনাটি তদন্তাধীন, সঠিক তদন্তের মাধ্যমে সত্য বেরিয়ে আসবে এবং যারাই দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র নানা বক্তব্য প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, ‘ইদানিং দেখা যাচ্ছে যে, টিআইবি কথায় কথায় বিবৃতি দেয়। সম্প্রতি দেখা গেলো যে, মধ্যরাতে রেলওয়ের টিটিই নিয়ে একটি ঘটনা ঘটলো, সকাল বেলায় টিআইবি খোঁজ-খবর না নিয়েই বিবৃতি দিয়ে দিলো। এখন টিআইবি আর রিজভী আহমেদের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না, কোনো ঘটনা ঘটার আগেই যেমন তিনি বিবৃতি লিখে রাখেন, টিআইবিও কোনো কিছু হওয়ার আগেই বিবৃতি দেয়।’

পরে তথ্যমন্ত্রী রংপুর মহানগর কোতোয়ালি থানার ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেন। রংপুর টাউন হলে আওয়ামী লীগের সহ-সভাপতি মো: কায়সার রাশেদ খানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি। প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো: শাজাহান খান এমপি, বিশেষ অতিথি হিসেবে এইচ এন আশিকুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় সদস্য এড. হোসনে আরা লুৎফা ডালিয়া ও এড. সফুরা বেগম রুনি এবং প্রধান বক্তা হিসেবে রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল সম্মেলনে বক্তব্য রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালে ১০০টি ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক

পার্কভিউ হাসপাতাল নিউরোসার্জারি বিভাগের আধুনিক চিকিৎসাসেবার অগ্রযাত্রায় নতুন মাইলফলক...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটে সিটি কর্পোরেশন একাদশ চ্যাম্পিয়ন

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের বোয়ালখালীতে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে...

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডাঃ ইসমাঈল

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু....

লোহাগাড়ায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর ট্রাভেল্স পরিবহনের...

ফয়’স লেকের সামনে গ্যাসলাইনে লিক, সড়কে আগুন

চট্টগ্রামের নগরের খুলশী থানাধীন জাকির হোসেন সড়কের ফয়’স লেকে...

আরও পড়ুন

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের বোয়ালখালীতে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো মো. জাবেদ (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী।রবিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার...

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডাঃ ইসমাঈল

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু. ইসমাঈল হোসেন বলেছেন, শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটার এবং সম্পূর্ণ স্বাধীন নিউরোসার্জিক্যাল আইসিইউ (ICU) এখন...

লোহাগাড়ায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর ট্রাভেল্স পরিবহনের একটি পর্যটকবাহী বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন।রবিবার (২৮ জুন) দুপুর ২টার দিকে উপজেলার...

ফয়’স লেকের সামনে গ্যাসলাইনে লিক, সড়কে আগুন

চট্টগ্রামের নগরের খুলশী থানাধীন জাকির হোসেন সড়কের ফয়’স লেকে প্রবেশমুখে ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইনে লিকেজ থেকে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠার ঘটনায় এলাকায়...