বুধবার, ২৯ জুলাই ২০২৬

কাপ্তাইয়ে বোরো ধানের বাম্পার ফলন:কৃষকের মুখে সোনালী হাসি

ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙামাটি) প্রতিনিধিঃ

চলতি বোরো মৌসুমে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশী ধান উৎপাদন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। ফলে ব্যস্ততা বেড়েছে কৃষাণ-কৃষাণীর। জানা যায়, কাপ্তাই উপজেলা রাইখালী এবং চিৎমরম ইউনিয়নে সবচেয়ে বেশী ধানের ফলন হয়েছে। 

কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের রিফিউজি পাড়া, বড়খোলা পাড়ায় এবং চিৎমরম ইউনিয়নের আমতলী পাড়ায় সরজমিনে গিয়ে দেখা যায়, ধানের ব্যাপক সমারোহে ভরপুর সবুজ প্রান্তর। ফসলের মাঠে মাঠে ধানের গন্ধে মৌ মৌ করছে চারপাশ। কৃষাণ -কৃষাণী ব্যস্ত ধান কাটায়। তবে গত বছরের মতো এই বছরও কৃষকরা ধান কাটার শ্রমিক সংকটে ভুগছেন বলে কৃষক উথোয়াই মং মারমা এবং কৃষক ইসমাইল হোসেন জানান।

কাপ্তাই উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মধুসূদন দে জানান, এই বছর কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের প্রায় ৩২৬ হেক্টর জমিতে বোরো ধানের ব্যাপক ফলন হয়েছে। যার মধ্যে উফসী জাতের ব্রিধান-২৮ – ১৫০ হেক্টর, ব্রিধান-২৯ -৭৫ হেক্টর, ব্রিধান-৭৪ – ৮৯ হেক্টর, ব্রিধান – ৮৯- ৮০হেক্টর, ব্রিধান – ৯২- ৬০হেক্টর, হাইব্রিড জাতের হিরা – ৩ হেক্টর, এসএল ৮ এইস- ৬ হেক্টর, এসিআই ১- ৩৫ হেক্টর, হেক্টর সহ সর্বোমোট ৩২৬ হেক্টর জমিতে বোরো ধানের ফলন হয়েছে। এই বছরের কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা ছিল ৯৬০ মেট্রিকটন। তবে এই লক্ষ্যমাত্রা ছেড়ে যেতে পারে বলে কৃষি বিভাগ জানিয়েছেন।

ইতিমধ্যে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ধান কাটা শুরু হয়ে গেছে। এইবার ধানের ব্যাপক ফলন হওয়ায় কৃষকেরা আশানুরূপ ফলন গোলায় তুলতে পারবে বলে মাঠ পর্যায়ের উপ সহকারী কৃষি কর্মকর্তা অংছাই মং চৌধুরী এবং অনিমেষ প্রকাশ বড়ুয়া আশাবাদ ব্যক্ত করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...