বুধবার, ৫ আগস্ট ২০২৬

মেয়াদোত্তীর্ণ আনোয়ারা, কর্ণফুলী, বাঁশখালী ও বোয়ালখালী আ’লীগের সম্মেলনের সিদ্ধান্ত

সিনিয়র রিপোর্টার

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যকরী সংসদের সভায় আগামী ১৪ মে কেন্দ্রীয় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের উপস্থিতিতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের তৃণমূলের প্রতিনিধি সমাবেশকে সফল করার পাশাপাশি দক্ষিণ জেলার মেয়াদোত্তীর্ণ ৪ উপজেলা সম্মেলনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

আগামী জুলাইয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনের আগে আনোয়ারা, কর্ণফুলী, বাঁশখালী ও বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও জেলা সম্মেলনের আগে সকল ওয়ার্ড ও ইউনিয়ন সম্মেলন শেষ করারও সিদ্ধান্ত হয়েছে।

রবিবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

এছাড়াও সভায় পটিয়ার হাইদগাঁওয়ে আওয়ামী লীগ নেতা জিতেন গুহকে গাছের সাথে বেঁধে নির্যাতনকারী হাইদগাঁওয়ের ইউপি চেয়ারম্যান বি এম জসীমকে চেয়ারম্যান পদ থেকে এবং দলীয় পদ থেকে বহিস্কারের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। তিনি জানান। এই ব্যাপারে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেবো।

তিনি জানান, সভায় আগামী ১৪ মে কেন্দ্রীয় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের উপস্থিতিতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের তৃণমূলের প্রতিনিধি সমাবেশকে সফল করার জন্য সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেবকে চেয়ারম্যান করে একটা অভ্যর্থনা উপ কমিটি গঠন করা হয়।

সভায় বক্তব্য রাখেন ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ সভাপতি মোতাহেরুল ইসলাম, আবুল কালাম চৌধুরী, এস এম আবুল কালাম, মো. ইদ্রিস, হাবিবুর রহমান, একেএম সিরাজুল ইসলাম চৌধুরী।

যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদা মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, সাংবাদিক আবু সুফিয়ান, ডা. তিমির বরণ চৌধুরী, এম এ মোতালেব, আ ক ম শামসুজ্জামান, ফারুক চৌধুরী, হায়দার আলী রনি, জাহাঙ্গীর চৌধুরী, এম এ মালেক, শামীমা হারুন লুবনা, এড. কামেলা বেগম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...