বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

কক্সবাজারে ৭ বসতঘর আগুনে পুড়ে ছাই

কায়সার হামিদ মানিক, কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব ফরাজীপাড়া গ্রামে ৭ বসতবাড়ী আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।

রবিবার (৮ মে) বেলা আড়াইটায় জালালাবাদ ফরাজীপাড়া সড়কের মনজুর মৌলভীর দোকান পয়েন্টের দক্ষিণে এ অগ্নিকান্ড সংগঠিত হয়। আগুনে পুড়ে গেছে মূল্যবান জিনিসপত্র এবং নগদ টাকা পয়সা।

মৃত কবির আহমদের ঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত বলে ওয়ার্ড মেম্বার নুরুল আলম ও স্থানীয়রা জানিয়েছে।

আগুনে উল্লেখিত এলাকার মৃত আবদুল গনির পুত্র কবির আহমদ মৃত আবু শামার পুত্র আবুবকর, শামশুল আলমের পুত্র সাইফুল ইসলাম, কবির আহমদের পুত্র নুরুল হুদা এবং মৃত আবদুছ ছোবহানের পুত্র আলী আহমদের বাড়ী আগুনে পুড়ে সম্পূর্ণরুপে ভস্মীভূত হয়েছে।

আংশিকভাবে ভস্মীভূত হয়েছে বিধবা জোছনা আক্তার এবং নজির আহমদের পুত্র শাহজাহানের বাড়ী। স্থানীয় সংবাদকর্মী আতিকুর রহমান মানিক জানান, আগুন লাগার সাথে সাথে সজোরে প্রবাহমান উত্তরা বাতাসের কারনে মাত্র ১০ মিনিটের মধ্যেই বাড়ীগুলো আগুনে পুড়ে ভস্মীভূত হয়।

তিনি জানান, স্থানীয়দের সহায়তায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়।

সংবাদ পেয়ে ঘটনার কিছুক্ষণের মধ্যেই রামু থেকে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে পৌঁছে এবং আগুন নেভানোর কাজ শুরু করে।

রামু দমকল বাহিনীর স্টেশন অফিসার সোমেন বড়ুয়া জানান, বর্তমানে আমরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। নির্বাপন কাজ শেষে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা হবে। ক্ষতিগ্রস্ত এবং স্থানীয়রাদের মতে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৮০ লক্ষাধিক টাকার মত হবে। ক্ষতিগ্রস্তরা বর্তমানে খোলা আকাশের নীচে বসবাস করছে।

জালালাবাদের ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুন নেভানোর কাজ তদারকি করছিলেন।

তিনি জানান, ক্ষতিগ্রস্থদের পূর্ণবার্সনে জরুরী পদক্ষেপ গ্রহন করা হবে। আগুন লাগার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ...

আরও পড়ুন

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ ও সাদিয়াস কিচেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বুধবার (১৩ মে) এ অভিযান পরিচালনা...

চট্টগ্রামের ফ্লাইওভারে ঝুলছিল যুবকের লাশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে...

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি চাল ভিন্ন মোড়কে বিক্রি, জব্দ ৫৭৮ টন চাল

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুল সালেহ কার্পেট গোডাউনে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সরকারি চাল মজুত ও ভিন্ন মোড়কে বাজারজাত করার অভিযোগে ৫৭৮.৬০ টন চাল জব্দ করেছে...

গর্জনিয়ায় মালিকবিহীন ১ লাখ ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখীল এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মালিকবিহীন ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা...