চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে চারতলা ভবন থেকে পড়ে কামাল নামে ৫৭ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (৭ মে) লেক ভিউ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর দাবি, দীর্ঘ দেড় বছর ধরে পক্ষাঘাতগ্রস্থ ছিলেন কামাল। পরিবারের লোকজন হাসপাতালে না নিয়ে বাসায় চিকিৎসা দিচ্ছিলেন। এটি দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যা।
ডবলমুরিং থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, সকাল ১১টার সময় ৪ তলা ভবন থেকে পড়ে যায় কামাল। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কেন কিভাবে ঘটনাটি ঘটেছে কিছু জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
